logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সুনামগঞ্জ
3. দিরাই-শাল্লার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : নাছির উদ্দীন

দিরাই-শাল্লার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই : নাছির উদ্দীন

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৪১:০৩

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দীন চৌধুরী বলেছেন, দিরাই-শাল্লার অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই। সুরঞ্জিত বাবু সাতবার এমপি হয়েও এই এলাকার মানুষের মুখে হাসি ফোটাতে পারেননি। আমি দিরাই-শাল্লার মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনের শুরু থেকে দিরাই-শাল্লার মানুষকে খুব কাছে থেকে দেখেছি, আমি তাদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করেছি।

সোমবার শাল্লা সরকারি কলেজ মাঠে শাল্লা উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দীন চৌধুরী বলেন, আমি এখন অনেকটাই সুস্থ, ব্যাংককে গিয়ে চিকিৎসা করাব। আশা করি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের মধ্যে ফিরে আসব। তাই চিকিৎসায় যাওয়ার আগে আপনাদের দোয়া নিতে এসেছি।

বর্তমান সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া। আমি আবারও আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমার কাজটুকু করে দায়মুক্ত হতে চাই।

নাছির উদ্দীন চৌধুরী বলেন, আগে চোরদের ভয়ে দিরাই-শাল্লার মানুষ খবরদার, খবরদার বলত। আমি নেতৃত্বে আসার পরেই চোরদের উপদ্রব একদম কমেছে। এই এলাকার কৃষকের পক্ষে লড়াই করেছি। জেলেরা যাতে ভাসমান পানিতে নির্ভয়ে মাছ ধরতে পারে সেই লক্ষ্যে কাজ করেছি।

শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবদুল আওয়ালের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ ও কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেনের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আলী আমজাদ, বর্তমান উপজেলা বিএনপির সদস্য ডা. উসমান গনি, সদস্য আলী আমজাদ তালুকদার, শাল্লা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান মো. মাহবুব সোবহানী চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবদুর রশীদ চৌধুরী, হবিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শৈলেন্দ কুমার দাস, বাহাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিজয় চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ মিয়া তালুকদার, দিরাই উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও দিরাই উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, যুবদল নেতা অরজিত চন্দ্র দাস, শাল্লা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. একরামুল হোসেন, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সজীব রশীদ চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপি নেতা মোসা মিয়া, নাছির উদ্দীন চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরী ও নাদিয়া চৌধুরী, শাল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. রোমান আহমেদ, ছাত্রদল নেতা আমির হামজা ও শাকিল আহমেদ।

এছাড়াও দিরাই ও শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ এর আরও খবর
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন

জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

সর্বশেষ সংবাদ
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top