logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. লাইফস্টাইল
3. ব্রিটেনে ভিন্ন স্বাদের ‘আইসক্রিম পার্লার’

ব্রিটেনে ভিন্ন স্বাদের ‘আইসক্রিম পার্লার’

প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৫, ৯:০৬:০২

কেমন লাগবে যদি চিরায়ত মিষ্টি স্বাদ বাদ দিয়ে আইসক্রিমের মধ্যে অলিভ অয়েল, ওটস, টমেটো সস, আচার কিংবা মটরশুটির স্বাদ পান? অবাক হলেও সত্যি, ভিন্নধর্মী আইসক্রিমের স্বাদ গেলো ৪ বছর ধরে দিয়ে যাচ্ছে ব্রিটেনের একটি আইসক্রিম পার্লার।

তাদের শেলফে সাজিয়ে রাখা আইসক্রিমগুলো দেখে জিভে জল আসলেও খেতে গিয়ে হঠাৎ বিভ্রান্ত হতে পারেন। কারণ কোনো আইসক্রিমে পাবেন টমেটো সসের ফ্লেভার, কোনোটায় পেঁয়াজের আচারের স্বাদ, কোনোটায় ওটসের স্বাদ। চার বছর ধরে অভিনব সব ফ্লেভারের আইসক্রিমের পসরা সাজিয়েছে লন্ডনের বিলাসবহুল হ্যান্ডব্যাগ ডিজাইনার ব্র্যান্ড আনিয়া হাইন্ডমার্চ।

আনিয়া হাইন্ডমার্চ বলেন, ‘নতুন ফ্লেভারের সঙ্গে পুরোনো অনেক ফ্লেভার নিয়ে এসেছি। ওটস, বার্ডস কাস্টার্ড, ম্যাডলন সি-সল্ট ভোক্তাদের প্রিয়। ক্লাব অরেঞ্জ টেস্ট করতে পারেন, এটাও কমলার স্বাদে তৈরি। অলিভ অয়েল ফ্লেভারের আইসক্রিমও আপনাকে সতেজ করবে। পেঁয়াজের আচার ফ্রেভারের আইসক্রিম তো টেস্ট করতেই হবে।’

হট চিলি সসের তৈরি স্রিরাচার ফ্লেভারসহ ভিন্নধর্মী সব আইসক্রিমের স্বাদ নিতে এই আইসক্রিম পার্লারে আইসক্রিমপ্রেমীদের ভিড় লেগেই থাকে।

চলতি বছর নতুন সংযোজন হয়েছে স্কটিশ সফট ড্রিঙ্ক ইরন ব্রু, গমের তৈরি খাবার টুইগলেটসের ফ্লেভার। রয়েছে বার্ডস কাস্টার্ডের আইসক্রিমও।

গ্রাহকদের মধ্যে একজন বলেন, ‘প্রথমবার বার্ডস কাস্টার্ড খেলাম। সত্যি ভালো লেগেছে। ভ্যানিলা ফ্লেভারটা বেশি ভালো। টুইগলেটস খেয়ে দেখেছি। মনে হলো লবণাক্ত ক্যারামেল দিয়ে বানানো, ভালোই লেগেছে।’

২০২১ সালে লন্ডনের পন্ট স্ট্রিটে এই আইসক্রিমের ব্যবসা শুরু করে ডিজাইনার আনিয়া হাইন্ডমার্চ। আনিয়া ক্যাফেসহ তার অন্যান্য স্টোরের পাশেই অবস্থিত এই আইসক্রিম পার্লার। শুরু থেকেই আইসক্রিম প্রজেক্ট ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে অদ্ভুত স্বাদের হিমশীতল ডেজার্টের জন্য।

আনিয়া হাইন্ডমার্চ বলেন, ‘এই বছর চেষ্টা করেছি ব্রিটিশদের প্রধান খাবারগুলোর ফ্লেভার আইসক্রিমে নিয়ে আসার। আগে কর্ন ফ্লেক্স ছিলো, রাইস ক্রিস্পিস ছিলো, চকো পপসও ছিলো। অনেকেই এখন আমাদের সঙ্গে কাজ করতে চায়।’

আইসক্রিমের স্বাদ নিতে আসা ভোক্তারা একে একে খেয়ে দেখছেন সব ধরনের আইসক্রিম। জানাচ্ছেন নিজেদের অদ্ভুত মতামত।

গ্রাহকদের মধ্যে একজন বলেন, ‘ওভালটিন ফ্লেভার, হরলিক্স ফ্লেভার। গলে যাচ্ছে, এতো ভালো লাগছে। স্রিরাচাও টেস্ট করে দেখলাম। ওইটা ভালো লাগেনি। মধুর আইসক্রিমটা বেশ ভালো। পেঁয়াজের আচারের আইসক্রিম খেয়ে দেখতে হবে।’

২০২৫ সালে আইসক্রিম পার্লার খোলার পর থেকে এখন পর্যন্ত টুইগলেটসই ভোক্তাদের পছন্দের শীর্ষে রয়েছে। পিকলড অনিয়ন আর স্রিরাচা নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এই আইসক্রিম প্রোজেক্ট চালু থাকবে ১৭ আগস্ট পর্যন্ত।

লাইফস্টাইল এর আরও খবর
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

ফ্রিজে নাকি স্বাভাবিক তাপমাত্রায়, কোথায় ডিম রাখা নিরাপদ

ফ্রিজে নাকি স্বাভাবিক তাপমাত্রায়, কোথায় ডিম রাখা নিরাপদ

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ

সর্বশেষ সংবাদ
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন মোনামি
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
ইসরাইলি বসতি স্থাপনকারী ও হামাস নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে ইইউ
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা পারফর্ম করা টাইগার ক্রিকেটার পাবেন গাড়ি
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
আগের চেয়ে সুস্থ আছেন মির্জা আব্বাস
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল নয়, পর্যালোচনা হবে
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
স্টারমারের পদত্যাগ চাইলেন তার দলেরই ৭০ এমপি
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ১
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
পূর্ব লন্ডনের চার বরোতে ৮০ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কাউন্সিলর নির্বাচিত
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
লন্ডনে আবারও কাউন্সিলর নির্বাচিত জগন্নাথপুরের মেয়ে অজন্তা দেব রায়
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
কাপাসিয়ায় হত্যার শিকার ৫ জনের দাফন সম্পন্ন
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
পাঁচ মামলায় আইভীর জামিন বহাল
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
‘পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধন
পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ
বাংলায় গেরুয়া বসন্ত
ব্রিগেডে জনসমুদ্রে শপথ শুভেন্দুর, সাক্ষী মোদি-শাহ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top