logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. সিলেটে রেস্টুরেন্টে বসে আড্ডা নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানের, অতঃপর…

সিলেটে রেস্টুরেন্টে বসে আড্ডা নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানের, অতঃপর…

প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২৫, ৯:২৪:১৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে (৪৫) সিলেট নগরীতে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ছাত্র-জনতা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে সিলেট নগরীর ব্যস্ততম রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলেন নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও করগাঁও ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু এবং বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন।

এ সময় উপস্থিত ছাত্র-জনতার মধ্যে নবীগঞ্জের সাবেক ২-৩ জন ছাত্রনেতা নির্মলেন্দু দাশ রানাকে চিনে ফেলেন। তারা তাকে পাকড়াও করে আটক করার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মোস্তাক আহমেদ মিলু ও আবুল হোসেন জীবন প্রাণপণ চেষ্টা করেও রানাকে ছাত্রদের হাত থেকে রক্ষা করতে ব্যর্থ হন। একপর্যায়ে ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর ও গণপিটুনি দেন।

খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মলেন্দু দাশ রানাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়।

উল্লেখ্য, ২০১৪ সালে দেশে রাজনৈতিক অস্থিরতার সময় জামায়াতে ইসলামীর একটি মিছিলে হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের আরও ২৬ নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন দলটির সদর ইউনিয়ন সভাপতি শাহ মো. আলাউদ্দিন। মামলার পর থেকেই আত্মগোপনে চলে যান রানা।

এছাড়া সম্প্রতি ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলার অভিযোগে নির্মলেন্দু দাশ রানার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন এ বিষয়ে সাংবাদিকদের জানান, করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে আটকের খবর পেয়েছি। বিস্তারিত তথ্য জানার জন্য খোঁজখবর নিচ্ছি।

ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। এছাড়াও গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা আবুল হোসেন জীবনকে নিয়ে চলছে মুখরোচক আলোচনা। কেউ বলছেন সম্প্রতি সরকার কর্তৃক নিষিদ্ধ করা সংগঠন আওয়ামী লীগ নেতাদের নিয়ে কিসের গোপন বৈঠক ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। আবার কেউ বলছেন আবুল হোসেন জীবনই কৌশলে রানা দাশকে ধরিয়ে দেন। ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হইচই শুরু হয়েছে।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সর্বশেষ সংবাদ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
বৈশাখের তাপে বাজারও গরম
বৈশাখের তাপে বাজারও গরম
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
দেশের গোপন তথ্য নিয়ে বাজি, গ্রেপ্তার মার্কিন সেনা
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সাথে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাথে ইন্ডিপেনডেন্ট প্রার্থী জামি আলীর সংবাদ সম্মেলন
<span style='color:#ff0000;font-size:16px;'>টাওয়ার হ্যামলেটস নির্বাচন</span> <br> লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
টাওয়ার হ্যামলেটস নির্বাচন
লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যাত্রার পরিবর্তে বৈধভাবে বিদেশ গমনের উপায় অবলম্বনে সেমিনার অনুষ্ঠিত
<span style='color:#ff0000;font-size:16px;'>দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর</span> <br> ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
দ্রুতই সমাধান হবে তার গুমের রহস্য: চিফ প্রসিকিউটর
ইলিয়াস আলী গুমের ১৪ বছর আজ
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
‘আমার ধান খেয়ে ফেলছে বাবুই পাখি, আমি খাব কি-তাই ধ্বংস করেছি’
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার নিলেন জাইমা রহমান
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার
সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের চেষ্টা করা হবে: স্পিকার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top