logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. লাইফস্টাইল
  3. সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড পার্টনারের সঙ্গে কি শেয়ার করা উচিত?

সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড পার্টনারের সঙ্গে কি শেয়ার করা উচিত?

প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ১০:১১:২৪

প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রী—সম্পর্ক যা-ই হোক না কেন, সেখানে ভালোবাসা, সম্মান, আদর, আবদার সবই রয়েছে। দু’জন দু’জনের বেস্ট ফ্রেন্ডও বটে। কোনও গোপনীয়তা নেই। রাখঢাকের বিষয়ও নেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কি পার্টনারের সঙ্গে শেয়ার করা উচিত?

অনেক সময়ই দেখা যায়, সঙ্গী সোশ্যাল মিডিয়ার আইডি ও পাসওয়ার্ড চাইছে। আপনি হয়তো দিতে নারাজ। আপনার মনে দানা বাঁধছে অন্য কথা: তা হলে কি সঙ্গী সন্দেহ করছে আমায়?

ডিজিটাল যুগে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। সেখানে আপনার সঙ্গে নতুন মানুষের আলাপ হতে পারে, বন্ধুত্বও হতে পারে। ব্যক্তিগত তথ্য বা মুহূর্তও কারও সঙ্গে শেয়ার করতে পারেন। সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড কি কারও সঙ্গে শেয়ার করা উচিত? কারও সঙ্গে একেবারেই নয়। কিন্তু সঙ্গীর সঙ্গে কি শেয়ার করা যায়? তাকে আপনি ভালোবাসেন, তার সঙ্গে জীবন কাটাতে চান, তা হলে পাসওয়ার্ড শেয়ারে ক্ষতি কি?

ওয়াইফাই বা নেটফ্লিক্সের পাসওয়ার্ড নয়, যে শেয়ার করলে কোনও ক্ষতি নেই। সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড দিতে অনেকেই কিন্তু বোধ করেন। পার্টনারের সঙ্গে যতই ঘনিষ্ঠতা থাকুক না কেন, পার্টনারের উপর বিশ্বাস থাকুক না কেন, সোশ্যাল মিডিয়া, ব্যাঙ্ক ইত্যাদির পাসওয়ার্ড শেয়ার না করাই ভালো।

সোশ্যাল মিডিয়ায় আপনার একটা পরিচিতি রয়েছে, কেউ তা ব্যবহার করে জালিয়াতি করতে পারে। আমার নাম-পরিচয় ব্যবহার করে এমন কিছু পোস্ট করে দিল, যাতে আপনার সম্মানহানি হয়ে গেল। তাই সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার না করাই ভালো। লং টার্ম রিলেশনশিপের ক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করতে পারেন। অর্থাৎ, দীর্ঘ বছরের সম্পর্ক, সে ক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করাই যায়। তবে ভেবেচিন্তা।

প্রতিটা মানুষের অনলাইন প্রাইভেসিকে সম্মান করা উচিত। অনেক সময় পার্টনারের প্রতি অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়। তখন পার্টনার সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড চাইতে পারে। কিন্তু যে সম্পর্কে বিশ্বাসের ভিত নড়বড়ে সেটা কি আপনার জন্য ভালো? এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। কিন্তু পার্টনারের পার্সোনাল প্রাইভেসিকে সম্মান করা উচিত। এতে একে-অন্যের প্রতি সম্মান বজায় থাকে। পাসওয়ার্ড শেয়ার করাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সমস্যা তৈরি না করাই ভালো।

বরং, একে-অন্যের প্রতি বিশ্বাস রাখা দরকার, সম্মান করা দরকার। এতেই সম্পর্কের ভিত মজবুত হয়।

লাইফস্টাইল এর আরও খবর
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা

গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top