logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. হবিগঞ্জে একদিনে ৫ সড়ক দুর্ঘটনা
    স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত

হবিগঞ্জে একদিনে ৫ সড়ক দুর্ঘটনা
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত


প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৪, ১:৪৬:২৩

হবিগঞ্জের তিন উপজেলায় পৃথক ৫টি সড়ক দুর্ঘটনায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহতসহ ৩০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগ হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল পর্যন্ত জেলার বানিয়াচং, শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলায় এ পাঁচটি দুর্ঘটনা ঘটে। চারটি দুর্ঘটনাই ঘটেছে কুয়াশাচ্ছন্ন সড়কে।

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় মারা যাওয়া নারীর নাম রাহিনুল বেগম (৩০)। তিনি জেলার বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর মহল্লার সোলায়মান মিয়ার স্ত্রী।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সোলায়মান মিয়া তার স্ত্রী ও ২ সন্তান নিয়ে দত্তপাড়া থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। উপজেলা পরিষদ ফটকে পৌঁছানোর পর স্ত্রী রাহিনুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তখন পেছন দিক থেকে আসা একটি ট্রাক মুহূর্তেই তাকে চাপা দেয়। মাথা থেঁতলে গিয়ে রাহিনুল ঘটনাস্থলেই মারা গেছেন।

দুর্ঘটনার পর সড়কে জড়ো হওয়া লোকজন উত্তেজিত হলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নিহত নারীর মরদেহ বানিয়াচং থানায় নেওয়া হয়েছে।

রাহিনুল তার তিন জমজ সন্তান জুবায়ের মিয়া (৬), জাহিম মিয়া (৪) ও রাহিম মিয়াকে (২) রেখে গেছেন। তাদের বাবা সোলায়মান সম্প্রতি ছুটি নিয়ে ওমান থেকে ফিরেছেন। আগামী ১৬ ডিসেম্বর ফিরে যাওয়ার কথা ছিল।

শায়েস্তাগঞ্জ

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ২ জন আহত হন এবং ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বাহুবল

একইদিন সকাল ৮টায় বাহুবল উপজেলার চলিতাতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে অন্তত ১০ জন বাসযাত্রী আহত হন। পরে হাইওয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়ক থেকে অপসারণ করে।

বাহুবল বাগানবাড়ি

পুলিশ জানায়, শুক্রবার সকাল ৯টায় বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ ২০ জন আহত হন। এ দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

বাহুবল ফায়ার সার্ভিস

এদিকে, বাহুবল ফায়ার সার্ভিসের সামনে দুটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ৫ যাত্রী আহত হন। পরে হাইওয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি সড়ক থেকে অপসারণ করে।

হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক

ভোর ৫টায় ঘন কুয়াশাচ্ছন্ন বাস হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে একটি বটগাছে ধাক্কা দেয়। এতে বাসের ৫ যাত্রী আহত হয়েছেন বলে হাইওয়ে পুলিশ জানায়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, একদিনে ৫টি সড়ক দুর্ঘটনা সাম্প্রতিককালে হবিগঞ্জে ঘটেনি। হঠাৎ মহাসড়ক ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে যাওয়া এ দুর্ঘটনাগুলোর কারণ। পুলিশ হতাহতদের উদ্ধার করাসহ সব ধরনের সহযোগিতা করেছে।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে পূর্ববিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাধবপুরে বাস–তেলবাহী যানের সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>ঢাকা-১৭</span> <br> তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top