logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. চীনে স্কলারশিপের সুযোগ: আবেদনের নিয়ম

চীনে স্কলারশিপের সুযোগ: আবেদনের নিয়ম


প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:২৫:৩৫

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীনে অনেক শিক্ষাবৃত্তি রয়েছে। চীনা সরকারি শিক্ষাবৃত্তি, প্রদেশীয় সরকার শিক্ষাবৃত্তি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শিক্ষাবৃত্তি, বেল্ট অ্যান্ড রোড শিক্ষাবৃত্তি, সিল্ক রোড শিক্ষাবৃত্তি, ANSO শিক্ষাবৃত্তিসহ আনেক শিক্ষাবৃত্তি রয়েছে।

চীনা সরকার কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তির নাম সিএসসি (CSC) চায়না স্কলারশিপ কাউন্সিল। এই শিক্ষাবৃত্তিতে একজন আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনার খরচ সম্পূর্ণ ফ্রি সুযোগের পাশাপাশি প্রতি মাসে উপবৃত্তি পেয়ে থাকেন। সিএসসি (CSC) বৃত্তি মূলত দুইটি বিভাগে দেওয়া হয়ে থাকে। টাইপ এ (Type A) এর বিভাগে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের মাধ্যমে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ডিগ্রির জন্য এবং বি টাইপ (Type B) বিভাগে সরাসরি চীনা বিশ্ববিদ্যালয়ে এবং সিএসসি ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হয়। টাইপ এ (Type A) এর আবেদন সাধারণত ডিসেম্বার মাসের মাঝে শুরু হয়ে জানুয়ারি মাসে শেষ পর্যন্ত করা যায়। নিম্নে সিএসসি (CSC) টাইপ এ (A) ও টাইপ বি (B) বিভাগের সুযোগ-সুবিধা ও আবেদন পদ্ধতি বিস্তারিত দেওয়া হলো।

সিএসসি (CSC) টাইপ এ (A) ও টাইপ বি (B) এর সুযোগ-সুবিধাগুলো:

১। প্রথম চীনে যাওয়া ও শেষবারে চীন থেকে ফেরার বিমান ভাড়া ফ্রি (টাইপ বি (B) নেই)।

২। পড়ালেখার খরচ ফ্রি।

৩। মাসিক উপবৃত্তি: ব্যাচেলর-২৫০০, মাস্টার্স-৩০০০ এবং পিএইচডি ডিগ্রি-৩৫০০ চীনা ইউয়ান দেওয়া হয়ে থাকে।

৪। আবাসন ফ্রি।

৫। স্বাস্থ্য বীমা ফ্রি।

যোগ্যতা:

ব্যাচেলর ডিগ্রির জন্য এইচএসসি সার্টিফিকেট ও সর্বোচ্চ ২৫ বছর বয়স। (টাইপ বি (ই)-তে ব্যাচেলর ডিগ্রির জন্যে আবেদন করা যায় না )।

মাস্টার্স ডিগ্রির জন্য ব্যাচেলর বা ডিপ্লোমা সার্টিফিকেট ও সর্বোচ্চ ৩৫ বছর বয়স।

পিএইচডি ডিগ্রির জন্য মাস্টার্সের সার্টিফিকেট ও সর্বোচ্চ ৪০ বছর বয়স।

আবেদন করতে যা যা লাগবে-

১। পাসপোর্ট (আবেদনের তারিখ থেকে ৬ মাস মেয়াদ থাকতে হবে)

২। সর্বশেষ ডিগ্রির সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট (ফটোকপির নোটারি বাধ্যতামূলক)

৩। দুইটি রেকোমেন্ডেশন লেটার (সহযোগী অধ্যাপক অথবা অধ্যাপক)

৪। আইইএলটিএস (IELTS), এইচএসকে (HSK), অথবা ইংরেজি প্রফিসিয়েন্সি সার্টিফিকেট

৫। মেডিকেল সার্টিফিকেট (চীনা ফরম্যাট)

৬। পুলিশ ক্লিয়ারেন্স (বাধ্যতামূলক নয়)

৭। স্টাডি প্ল্যান/ রিসার্চ প্রপোজাল (ব্যাচেলর- কমপক্ষে ২০০, মাস্টার্স ও পিএইচডি- কমপক্ষে ৮০০ সংখ্যার)

৮। প্রি-এডমিশন লেটার (বাধ্যতামূলক)

৯। অন্যান্য সনদপত্র

বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকদের তালিকা:

বিশ্ববিদ্যালয় এবং বিভাগ অনুযায়ী শিক্ষকদের তালিকা দেখতে এই ওয়েবসাইট https://www.campuschina.org/universities/index.html ভিজিট করতে হবে।

আবেদন পদ্ধতি:

সিএসসি (CSC) চায়না স্কলারশিপ কাউন্সিলের ওয়েবসাইট https://studyinchina.csc.edu.cn/#/login লিংকে গিয়ে ইউজার নেইম, ইমেইল, পাসওয়ার্ড দিয়ে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার দেওয়া ইমেইলে একটি মেইল যাবে লিংকসহ, লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। অনেক সময় মেইল যেতে একটু সময় নেয় অথবা স্প্যাম বা জাঙ্ক ফোল্ডারে চলে যায়।

ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট লগইন (Login) করে অ্যাপ্লাই নাও (Appiy Now) ক্লিক করতে হবে, তাহলে একটি তথ্য দেওয়ার পেইজ পাবেন। সিএসসি ওয়েবসাইটের সিএসসি (CSC) টাইপ এ (A) আবেদন ফর্মে বাংলাদেশের এজেন্সি নাম্বার ০৫০১ হবে। সিএসসি (CSC) টাইপ বি (B)-এর জন্য বিশ্ববিদ্যালয়ের এজেন্সি নাম্বার গুগল থেকে সার্চ করে দিতে হবে। আপনার তথ্যগুলো দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে দিবেন। তারপর সেইভ অপশন এ ক্লিক করলে সেটা সেইভ হয়ে পরবর্তী পেইজ আসবে, সেখানে আপনার পূর্ববর্তী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেজর এবং স্কোর দিতে হবে। পাবলিকেশন পেপার এবং চাকরির অভিজ্ঞতা থাকলে ভালো হয়, এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেপার ও চাকরির অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড দিতে হবে। এই পেইজেও সবকিছু সঠিকভাবে দিয়ে সেইভ দিলে আরেকটা পেইজ আসবে। এখানে আপনার পিতা-মাতাসহ আপনার ঠিকানার ইনফরমেশন দিতে হবে। দিয়ে আগের মতোই সেইভ দিলে ফিনিশ নামে একটি অপশন আসবে, সেখানে ক্লিক করতে হবে।

ওয়েবসাইটের নিচের বাম পাশে অ্যাড/নেক্সট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আসবে, সেখানে ক্লিক দিলে একটা পেইজ আসবে। এরপর আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে সেগুলোর ইনফরমেশন দেবেন। এখন নিচেই পাবেন আপনার কাগজপত্র আপলোড দেওয়ার অপশন। সেখানে কাগজপত্রগুলো আপলোড দিয়ে দেবেন। ছবি ছাড়া সবগুলো পিডিএফ ফাইলে দেওয়ার চেষ্টা করবেন। সব ডকুমেন্টগুলো পিডিএফ বা ইমেজ ফরমেটে করে নেবেন। এখানে বলে রাখা ভালো- আপনার ছবি ৫০-১০০ কিলোবাইট (KB) এবং বাকি ফাইলগুলো ১-১.৫ মেগাবাইটের (MB) বেশি হওয়া যাবে না। সবকিছু আপলোড দিয়ে, সেইভ দিয়ে দেবেন। সব ঠিকঠাক থাকলে ফিনিশ বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলেই আপনার আবেদন করা শেষ। এরপর প্রোফাইল থেকে আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন। টাইপ এ (Type A)-এর জন্য আপনি তিনটি বিশ্ববিদ্যালয় ও টাইপ বি-তে একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন।

টাইপ বি (Type B- তে সিএসসি (CSC) ওয়েবসাইটের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও আবেদন করতে হবে।

সিএসসি (CSC) টাইপে আবেদনের পর বাছাইকৃত শিক্ষার্থীদের ভাইভা দেওয়ার জন্য একটি তালিকা জুন মাসের শেষে অথবা জুলাই মাসের প্রথমে চূড়ান্ত তালিকা বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে http://bd.china-embassy.gov.cn/eng/lsyw/bgxz/ প্রদান করা হয়ে থাকে। সিএসসি টাইপ বি-তে আবেদনের পর বাছাইকৃত শিক্ষার্থীদের ভাইভা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট করা হয় এবং ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে জানিয়ে দেওয়া হয়। টাইপ বি-তে আবেদনের চূড়ান্ত ফলাফল জুলাই মাসের শেষের দিকে অথবা আগস্ট মাসের প্রথম দিকে জানিয়ে দেওয়া হয়।

লেখক: পিএইচডি শিক্ষার্থী, জনপ্রশাসন বিভাগ, হুয়াযং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান, হুবেই, চীন, সাবেক সভাপতি, বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ)

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top