logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ১১৩ দল পেছনে ফেলে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিংয়ে ১ম শাবিপ্রবি

১১৩ দল পেছনে ফেলে আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিংয়ে ১ম শাবিপ্রবি

প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৪, ৮:১৮:৩৩

শাবিপ্রবি প্রতিনিধি : দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মোট ১১৩টি দলকে পেছনে ফেলে ‘আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪’ চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিকস’।

গতকাল শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসসি ফেস্ট-২০২৪ স্ট্যান্ডিংস প্রতিযোগিতায় সর্বোচ্চ সমস্যা সমাধান করে দেশীয় প্রোগ্রামিং গণ্ডিতে এই সাফল্য পেয়েছে সাস্ট ফ্যানাটিকস।

চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান নাঈম, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফেহ সানি ও ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সারওয়ার রিফাত।

শাবিপ্রবির চ্যাম্পিয়ন দলের সদস্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আলফেহ সানি বলেন, ‘আজকের প্রোগ্রামিং প্রতিযোগিতায় পরীক্ষকেরা প্রতি দলকে ১২টি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে দেয়। এসব সমস্যা সমাধানের সময়সীমা ছিল পাঁচ ঘণ্টা। আমাদের দল সাস্ট ফ্যানাটিকস্ সবচেয়ে কম সময়ের মধ্যে সাতটি সমস্যা সমাধান করে, যার জন্য এই কনটেস্টে আমরা চ্যাম্পিয়ন হই। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার দলও সাতটি সমাধান করে। কিন্তু তারা সমাধান করতে আমাদের তুলনায় অধিক সময় নিয়েছে। যার কারণে তাঁরা দ্বিতীয় হয়েছে।’

শাবিপ্রবির প্রোগ্রামিং দলগুলোর তত্ত্বাবধায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ কে এম ফখরুল হোসাইন বলেন, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালো করছে। দেশীয় পর্যায়ে সেরা হওয়া ফোকাস না, আমাদের ফোকাস আন্তর্জাতিক পর্যায়ে সেরা হওয়া। কিছুদিন আগেও কাজাখস্তানের কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ৭০তম স্থান অর্জন করে। সেখানে আমরা নবমবারের মতো অংশগ্রহণ করার সুযোগ পাই, যা ছিল দেশের দ্বিতীয় সর্বোচ্চ সুযোগ।

ফখরুল হোসাইন আরও বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া। সামনে ডিসেম্বরে ঢাকা রিজওনাল একটি প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে ভালো করতে পারলে আন্তর্জাতিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করতে পারব।’

১১৩টি দলের মধ্যে থেকে সাস্ট ফ্যানাটিকসসহ ফাইমডেসাং, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্, সাস্ট মাইগ্রোসেনা, সাস্ট রোলডব্যাক ও সাস্ট জুভেনাইল—এই ছয় প্রোগ্রামিং দল অংশগ্রহণ করে। তার মধ্যে ফাইমডেসাং অষ্টম, সাস্ট আন্ডার প্রিভিলাইজড কিডস্ ১৩তম, সাস্ট মাইগ্রোসেনা ১৯ তম, সাস্ট রোলডব্যাক ৬৮তম ও সাস্ট জুভেনাইল ৭৮তম স্থান অর্জন করে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা হচ্ছে জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার একটি।

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top