logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. লাইফস্টাইল
  3. ১৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড

১৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৭:১১:৩১

নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপাছবি: সংগৃহীত

ইতিহাস গড়লেন নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতের সব কটিই জয় করলেন মাত্র ১৮ বছর বয়সে। আজ ৯ অক্টোবর বুধবার সকালে তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে (৮০২৭ মিটার) আরোহণ করে নিমা রিনজি এই কৃতিত্ব গড়লেন।

বিশ্বের সবচেয়ে উঁচু এই ১৪টি পর্বতশৃঙ্গ হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত, যা নেপাল, চীন, ভারত এবং পাকিস্তানে বিস্তৃত। বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলো জয় করার এমন অভিযান পর্বতারোহণের দুনিয়ায় বিশাল মর্যাদাপূর্ণ।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এত দিন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব ছিল নেপালের মিংমা ডেভিড শেরপার দখলে। ২০১৯ সালের ২৯ অক্টোবর মিংমা যখন এই রেকর্ড গড়েন, তখন তাঁর বয়স ছিল ৩০ বছর ১৬৬ দিন। আর অভিযান সম্পন্ন করতে তাঁর সময় লেগেছিল ৯ বছর ১৫৯ দিন। সময়ের হিসাবেও এগিয়ে নিমা রিনজি। তাঁর অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ৪০ দিন।

১৯৮৬ সালে ইতালীয় পর্বতারোহী রেইনহোল্ড মেসনার প্রথম ব্যক্তি হিসেবে আট হাজার মিটারের বেশি উঁচু ১৪টি পর্বতজয়ের অভিযানে সফল হন। এরপর তাঁর পদাঙ্ক অনুসরণ করে মাত্র অর্ধশত পর্বতারোহী সফল হয়েছেন। এই প্রচেষ্টা চালাতে গিয়ে আরও অনেক বিখ্যাত পর্বতারোহী প্রাণও হারিয়েছেন।

নিমা রিনজির অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ৪০ দিন ছবি: এএফপি

নেপালের সেভেন সামিট ট্রেক ও ফোরটিন পিকস এক্সপেডিশনের হয়ে নিমা রিনজি শেরপা ৮ হাজারি ১৪ পর্বতশৃঙ্গ জয়ের অভিযান শুরু করেন ২০২২ সালে। ওই বছর নেপালের ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু পর্বতশৃঙ্গে পা রাখেন তিনি। গত বছর বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টসহ একে একে তালিকার ৯টি পর্বত জয় করেন।

চলতি বছর নিমা রিনজি শেরপার পর্বতারোহণ শুরু হয় অন্নপূর্ণা অভিযান দিয়ে। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই গত ১২ এপ্রিল তিনি অন্নপূর্ণা শৃঙ্গে পৌঁছান। এরপর ৪ মে জয় করেন মাকালু, ৮ জুন পা রাখেন কাঞ্চনজঙ্ঘার শীর্ষে। এরপর কয়েক মাসের অপেক্ষা। গত মাসে চীনের পক্ষ থেকে তিব্বত অংশে অবস্থিত শিশাপাংমা শৃঙ্গে আরোহণের অনুমতি পান নিমা। এরপরই শুরু হয় চূড়ান্ত অভিযান। আজ সেই অভিযানের সফল সমাপ্তি হলো।

নিমা রিনজি শেরপা ছবি: সংগৃহীত

সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে আট হাজারি পর্বতশৃঙ্গ আরোহণের অভিযানে আরও কয়েকটি রেকর্ড ধরা দিয়েছে নিমা রিনজির হাতে। এর মধ্যে বিশ্বের সবচেয়ে কমবয়সী পর্বতারোহী হিসেবে তিনি নাগা পর্বত, কাঞ্চনজঙ্ঘা, গাশারব্রুম ১ ও গাশারব্রুম ২ জয় করেন। এমনকি সবচেয়ে কম বয়সে একসঙ্গে এভারেস্ট ও লোৎসে পর্বত জয়ের রেকর্ডও নিমা রিনজি শেরপার দখলে।

কোন পর্বতে কবে আরোহণ করেছেন রিমা রিনজি
মানাসলু (৮১৬৩ মিটার): ৩০ সেপ্টেম্বর ২০২২

এভারেস্ট (৮৮৪৯ মিটার): ২৪ মে ২০২৩

লোৎসে (৮৫১৬ মিটার): ২৫ মে ২০২৩

নাগা পর্বত (৮১২৬ মিটার): ২৬ জুন ২০২৩

গাশারব্রুম ১ (৮০৮০ মিটার): ১৮ জুলাই ২০২৩

গাশারব্রুম ২ (৮০৩৫ মিটার): ১৯ জুলাই ২০২৩

ব্রড পিক (৮০৫১ মিটার): ২৩ জুলাই ২০২৩

কে টু (৮৬১১ মিটার): ২৭ জুলাই ২০২৩

ধৌলাগিরি (৮১৬৭ মিটার): ২৯ সেপ্টেম্বর ২০২৩

চো ওয়ু (৮১৮৮ মিটার): ৬ অক্টোবর ২০২৩

অন্নপূর্ণা (৮০৯১ মিটার): ১২ এপ্রিল ২০২৪ (অক্সিজেন ছাড়া)

মাকালু (৮৪৮৫ মিটার): ৪ মে ২০২৪

কাঞ্চনজঙ্ঘা (৮৫৮৬ মিটার): ৮ জুন ২০২৪

শিশাপাংমা (৮০২৭ মিটার): ৯ অক্টোবর ২০২৪

সূত্র: এএফপি ও দ্য হিমালয়ান টাইমস

লাইফস্টাইল এর আরও খবর
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

ফ্রিজে নাকি স্বাভাবিক তাপমাত্রায়, কোথায় ডিম রাখা নিরাপদ

ফ্রিজে নাকি স্বাভাবিক তাপমাত্রায়, কোথায় ডিম রাখা নিরাপদ

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

দৈনন্দিন খাদ্যে গরুর মাংস; কতটুকু খাওয়া নিরাপদ?

সর্বশেষ সংবাদ
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না
শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top