logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সাহিত্য ও সংস্কৃতি
3. কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’ সবার হৃদয় জয় করবে: আনোয়ারুজ্জামান চৌধুরী

কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’ সবার হৃদয় জয় করবে: আনোয়ারুজ্জামান চৌধুরী

প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৪, ৮:৪১:৫৪

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ঐতিহ্যবাহী সিলেট কবি সাহিত্যিকদের জন্য এক উর্বর ভূমি। সেই প্রাচীনকাল থেকে এই অঞ্চলের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। তারই ধারাবাহিকতায় কবি এলিজা বেগম স্বপ্না এবং আরও অনেক কবি সাহিত্যিক তাদের সৃজনশীলতা দিয়ে পাঠকের হৃদয় জয় করে এগিয়ে চলেছেন। স্বপ্নার কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’ সবার হৃদয় জয় করবে বলেই আমার বিশ্বাস।

তিনি বুধবার দুপুরে নগরভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত কবি এলিজা বেগম স্বপ্নার সদ্যপ্রকাশিত কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন।

কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট কবি গবেষক এ কে শেরাম।

তিনি তার বক্তব্যে বলেন, দৃষ্টিনন্দন প্রচ্ছদে মোড়ানো ‘উচ্ছ্বাস’র ১২৮টি পৃষ্ঠায় প্রকাশিত প্রতিটি লেখা অবশ্যই সুখপাঠ্য, যা কবির দীর্ঘদিনের কাব্য সাধনার ফসল। বইটি পাঠকের ভালো লাগার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াবে বলে আমি মনে করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনির, শিক্ষক-কলাম লেখক আব্দুল আব্দুল মালিক, কবি সাংবাদিক অভিনেতা অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, গালাপগঞ্জের আল-এমদাদ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও ব্যবসায়ী মঞ্জুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিম উদ্দিন বাবলু, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, সিনিয়র সাংবাদিক চৌধুরী দেলওযার হোসেন জিলন, লন্ডন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাহরাইন শাখার সভাপতি ও বাহরাইন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কায়েস আহমদ।

অনুষ্ঠানে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘উচ্ছ্বাস’র কবি এলিজা বেগম স্বপ্না তার বক্তব্যে উপস্থিত সিসিক মেয়র, প্রধান আলোচকসহ অন্যান্য অতিথিবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার আগামী দিনগুলোতে কাব্যচর্চার যাতে আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারি- সবার কাছে এই দোয়া চাই।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সমাজসেবক আব্দুল মালিক হারুন, শিক্ষক কবি মমতাজ বেগম, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তি সম্পাদক ও সিলেট প্রতিদিন২৪ডটকম’র বার্তা সম্পাদক এনামুল কবীর, কবি কাওসার ইমরান ও শহিদুল ইসলাম লিটন, সিলেট প্রতিদিনের স্টাফ ফটো সাংবাদিক রেজা রুবেল, লেখিকা জুঁই ইসলাম, ফাহমি ও বিথিসহ কবি পরিবারের অন্যান্য সদস্য, সাংবাদিকবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কবি ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন তাসলিমা খানম বিথি।

উল্লেখ্য, বাংলা একাডেমি বইমেলা ২০২৪ কে সামনে রেখে বইটি প্রকাশ করেছে সিলেটের বিখ্যাত প্রকাশনা সংস্থা ‌‘বুনন’। মেলার বুনন স্টলে বইটি পাওয়া যাবে।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

বিজয় দিবস

বিজয় দিবস

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top