logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫

জগন্নাথপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৩, ৭:৪৫:৩৮

হাসপাতালে আহতদের স্বজনদের ভিড়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পল্লিতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার স্থানীয় গ্রামের মাঠে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় ওই ফুটবল খেলাকে কেন্দ্র করে উপজেলার কুবাজপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম ও মোতাহির আলীর ছেলে মঞ্জুর মিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় প্রাথমিকভাবে সমাধান করা হয়। পরে মঙ্গলবার ওই ঘটনার জের ধরে বিরোধী দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হন। সংঘর্ষে আহতদের মধ্যে ইউসুফ মিয়া, হাসান মিয়া, ইজাজ মিয়া, সাজ্জাদুর রহমান, মিলাদ মিয়া, সুহেল মিয়া, ফারকাজ মিয়া, গোলাপ আলী, নাহিম, খলিল মিয়া, লুবন আলী, মুহিমা বেগম ও শানুর আলীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট মেডিকেলে পাঠানো হয়।

হাজী মজিদ মিয়া জানান, তাঁর ছেলে ও স্থানীয় মেম্বার মিলাদের চাচাতো ভাইয়ের মধ্যে বাচ্চাদের ফুটবল খেলা নিয়ে ঝামেলা হয়। পরে বিষয়টি স্থানীয়রা সমাধান করেন। ঘটনার এক দিন পর সোমবার প্রতিপক্ষের লোকজন তাদের পক্ষের লোকজনের ওপর হামলা করায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। সেখানে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বসে বিরোধ নিষ্পত্তি করে। তবে মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এদিকে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে মোতাহির আলীর পক্ষের স্থানীয় ইউপি সদস্য মিলাদ জানান, প্রতিপক্ষের লোকজন আগে তাদের লোকজনের ওপর হামলা করে। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, বাচ্চাদের ফুটবল খেলার মতো সামান্য বিষয় নিয়ে দু’পক্ষ দ্বন্দ্বে জড়ায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
দলিল রেজিস্ট্রিকালে জমির শ্রেণি নির্ধারণ নিয়ে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top