logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. হবিগঞ্জে বাসের টিকিট কাটা নিয়ে টানাহেঁচড়া, বাসচাপায় বৃদ্ধ নিহত

হবিগঞ্জে বাসের টিকিট কাটা নিয়ে টানাহেঁচড়া, বাসচাপায় বৃদ্ধ নিহত

প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৭:৩১:১৬

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাই উপজেলায় টিকিট কাটাকে কেন্দ্রে করে ইচ্ছাকৃতভাবে বাসের চাপায় ওহিদ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। (৫ ডিসেম্বর) সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বুল্লা বাজারে লাকী এক্সপ্রেস নামে বাসের চাপায় তিনি নিহত হন।

তাৎক্ষণিকভাবে নিহতের স্বজন ও স্থানীয়রা সেখানে বিক্ষোভ করেন। নিহত ওহিদ মিয়া বুল্লা গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে। তিনি পেশায় একজন হকার ছিলেন।

লাখাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসচালক উপজেলার সুনেশ্বর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে মো. মাইনুদ্দিনকে পালিয়ে গেছেন। তবে তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামে যাবার জন্য বুল্লা বাজারে আসেন ওহিদ মিয়া। এ সময় লাকী এক্সপ্রেস ও পালকী এক্সপ্রেস নামে দুটি বাসের লোক তাকে নিয়ে টিকিট কাটাকে কেন্দ্র করে টানাহেঁচড়া শুরু করে। এক পর্যায়ে তিনি পালকী এক্সপ্রেসের টিকিট কাটেন। এ সময় লাকী এক্সপ্রেসের বাসটি তাকে চাপা দেয়। এতে ওহিদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এরপর তাৎক্ষণিক বুল্লা বাজারে বিক্ষোভ করে স্থানীয়রা।

খবর পেয়ে লাখাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম ও জেলা পরিষদ সদস্য জসিম মিয়া ঘটনাস্থলে গিয়ে স্ষ্ঠুু তদন্তসাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়ে বিক্ষোভ বন্ধ করতে সক্ষম হয়।

নিহতের ভগ্নিপতি তুরন মিয়া জানান, ওহিদ মিয়া চট্টগ্রামে হকার হিসেবে কাজ করেন। সকালে চট্টগ্রাম যাবার জন্য বুল্লা বাজারে যান। এ সময় লাকী এক্সপ্রেস ও পালকী এক্সপ্রেসের টিকিট কাটা নিয়ে দুই বাসের লোক তাকে নিয়ে টানাটানি শুরু করেন। তিনি পালকীর টিকিট কাটায় লাকী এক্সপ্রেসের বাস তাকে ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই অভিযোগে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম বলেন, টিকিট কাটা নিয়ে বাসের চাপায় ওহিদ মিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়াও গাড়ির চাকায় সমস্যা ছিল বলে এই দুর্ঘটনা হয়েছে, এমনটাও শোনা যাচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। যাত্রী ওঠানো নিয়ে বাসগুলো সবসময় টানাহেঁচড়া করে। যে কারণে যাত্রীদের দুর্ভোগ হয়।

হবিগঞ্জ এর আরও খবর
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি

১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, আমিও পারিনি: ডিসি

হবিগঞ্জে স্ত্রীকে হত্যার পর বালুচাপা দিয়ে আদালতে স্বামীর আত্মসমর্পণ

হবিগঞ্জে স্ত্রীকে হত্যার পর বালুচাপা দিয়ে আদালতে স্বামীর আত্মসমর্পণ

হবিগঞ্জে এসএ পরিবহনের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ, আটক ২

হবিগঞ্জে এসএ পরিবহনের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ, আটক ২

সর্বশেষ সংবাদ
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
প্রচারের জন্য কতদিন সময় পাচ্ছেন প্রার্থীরা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
তফশিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
<span style='color:#ff0000;font-size:16px;'>জাতির উদ্দেশে ভাষণে সিইসি</span> <br> জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
জাতির উদ্দেশে ভাষণে সিইসি
জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
পোস্টাল ব্যালটে থাকছে না নৌকাসহ ৪ প্রতীক
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি
বিজয় দিবস
বিজয় দিবস
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
সেন্টমার্টিন থেকে ফেরার পথে ২ জনের মৃত্যু
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
যে কারণে শীতে প্রতিদিন খাবেন টমেটো সালাদ
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন রেজা কিবরিয়া?
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
বাংলাদেশে কারাদণ্ড, যুক্তরাজ্যে যে বিপদে পড়তে পারেন টিউলিপ
<span style='color:#ff0000;font-size:16px;'>প্লট দুর্নীতির মামলা</span> <br> হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
প্লট দুর্নীতির মামলা
হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই ভারতের সঙ্গে ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে: পররাষ্ট্র উপদেষ্টা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top