logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. সংঘাতের স্মৃতি ভুলে গাঁটছড়া

সংঘাতের স্মৃতি ভুলে গাঁটছড়া

প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২, ৮:৫৬:৩৮

বর-কনের হাতে উপহার তুলে দেন জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি : গ্রামীণ সংঘাতে অল্প বয়সেই বাবাকে হারান শামীম মিয়া। ২০০৬ সালে হবিগঞ্জ সরকারি শিশু পরিবারে (বালক) আশ্রয় নেন লাখাই উপজেলার মকসুদপুর গ্রামের শামীম। কম্পিউটার সায়েন্সে ২০১৮ সালে ডিপ্লোমা সম্পন্ন করেন তিনি। অবশেষে একাকী জীবনের সমাপ্তি হয়েছে তাঁর। গতকাল সোমবার জীবনের গাঁটছড়া বেঁধেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে (বালিকা) আশ্রিত রুহেনা বেগমের সঙ্গে। তাঁর জীবনের গল্পও একই রকম। ২০২১ সালে এসএসসি পাস করেন তিনি।

সমাজসেবা অধিদপ্তরের বার্ষিক খেলাধুলায় অংশ নেওয়ার সময় এ দু’জনের পরিচয় হয়। পরে রুহেনাকে ভালো লাগার বিষয়টি নিজ প্রতিষ্ঠানের সাবেক প্রধান সাইফুল ইসলামকে জানান শামীম। শিশু পরিবার ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহ ফখরুজ্জামান ও হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সঙ্গে আলোচনা করে বিয়ের বিষয়টি পাকাপাকি করেন তিনি।

বাবাহারা দু’জনের জীবনের নতুন অধ্যায় রচনায় এগিয়ে আসেন সমাজের বিত্তবান ও গণ্যমান্য ব্যক্তিরা। শামীম ও রুহেনার বিয়েকে কেন্দ্র করে সোমবার শিশু পরিবারে ছিল সাজসাজ রব। গেট আর সাজসজ্জার কমতি ছিল না। নানা উপহার নিয়ে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নিবাসীদের মাঝেও ছিল উৎসাহ-উদ্দীপনা।

খাওয়া-দাওয়া শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলমের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় শামীমের মা জাকিয়া খাতুন ও রুহেনার মা সেলিনা বেগমও উপস্থিত ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে উপহার নিয়ে আসেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম। তিনি বলেন, ‘এই আয়োজন ব্যতিক্রম। আমরা সব সময় ভালো কাজের সঙ্গে আছি।’

এ বিয়েতে সহায়তার হাত বাড়িয়ে দেন লন্ডন প্রবাসী অধ্যাপক আব্দুল হান্নান। তিনিও সপরিবারে আসেন। জীবনে অনেক বিয়ের অনুষ্ঠানে অংশ নিলেও এমন আয়োজনে অংশ হতে পেরে নিজের ভালো লাগার কথা জানান।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘সবাই মিলে এ ধরনের কাজ করতে পারলে আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।’

পুলিশ সুপার এস এম মুরাদ আলী আয়োজকদের ধন্যবাদ জানান। যাঁরা এ বিয়ের আয়োজনে সহায়তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। পরে উপস্থিত অতিথিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান। এতে আপ্লুত হয়ে পড়েন শামীম ও রুহেনা। তাঁরা বলেন, এমন সুন্দর আয়োজনে বাবা হারানোর ব্যথা অনেকটাই ভুলে গেছেন। জীবনে প্রতিষ্ঠিত হলে সুবিধাবঞ্চিতদের জন্য তারা কাজ করবেন।

হবিগঞ্জ এর আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top