logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. চালু না হওয়া প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়

চালু না হওয়া প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে মন্ত্রণালয়


প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২২, ১২:০৩:২০

অনুমতি নিয়েও শিক্ষা কার্যক্রম চালু না করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা চেয়েছে সরকার। গত ১০ মে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে এসব বিশ্ববিদ্যালয়ের তালিকা পাঠানোর পাশাপাশি তাদের বিষয়ে ইউজিসির নেওয়া ব্যবস্থা সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে। মামলার কারণে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কেও জানতে চেয়েছে মন্ত্রণালয়।

একই দিন পৃথক চিঠিতে সাময়িক অনুমতির মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনবিহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকাসহ তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কেও সাত কর্মদিবসের মধ্যে জানাতে ইউজিসিকে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন জানান, সরকারের দৃষ্টিগোচর হয়েছে যে, অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকার থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনার অনুমতি নিয়েও অজ্ঞাত কারণে বছরের পর বছর চালু করছে না। কী কারণে এবং কেন তাঁরা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন না, তা সরকার জানতে চায়। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে প্রতিটি বিশ্ববিদ্যালয়কে চালুর জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়। পুরোনো আইনে ৫ বছর ও পরের আইনে ৭ বছর এ সময়সীমা। এই ১২ বছর পার করে দেওয়ার পরও অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব স্থায়ী ক্যাম্পাস গড়তে ব্যর্থ হয়েছে। তাদের তালিকাও চাওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ১২ বছর পার করে দেওয়ার পরও নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করতে না পারা বিশ্ববিদ্যালয়গুলোতে এ বছরের ডিসেম্বরের পর আর ছাড় দেওয়া হবে না। তাঁদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে। তাঁদের সাময়িক অনুমতিও বাতিল করা হবে।

ইউজিসি সূত্র জানায়, ২০১৬ সালে অনুমতি পাওয়া বিশ্ববিদ্যালয়ও এখনও শিক্ষা কার্যক্রম শুরু করেনি বলে তাঁরা দেখতে পেয়েছেন। ২০১৮ ও ২০২০ সালে অনুমতি পাওয়া কিছু বিশ্ববিদ্যালয়ও রয়েছে। ইউজিসির তথ্যমতে, সরকারের অনুমোদন নিয়েও এখনও শিক্ষা কার্যক্রম চালু করতে পারেনি মোট চারটি বিশ্ববিদ্যালয়।

এগুলো হলো- ২০২০ সালের ১৬ জুন রাজধানীতে প্রতিষ্ঠার জন্য অনুমতি পাওয়া মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি, ২০১৮ সালের ২৬ এপ্রিল রাজশাহীতে প্রতিষ্ঠার জন্য অনুমতি পাওয়া শাহ মখদুম বিশ্ববিদ্যালয়, ২০১৬ সালের ৭ জুন নারায়ণগঞ্জে প্রতিষ্ঠার জন্য অনুমতি পাওয়া রূপায়ন-একেএম শামসুজ্জোহা ইউনিভার্সিটি এবং ২০১৮ সালের ১৬ এপ্রিল রাজশাহীতে প্রতিষ্ঠার জন্য অনুমতি পাওয়া আহ্‌ছানিয়া মিশন ইউনিভার্সিটি।

এ ছাড়া আদালতে মামলা-মোকদ্দমার কারণে ইউজিসি অফিসিয়ালি বন্ধ রেখেছে চারটি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো- ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকান বাংলাদেশ (আমবান) ইউনিভার্সিটি, দি কুমিল্লা ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটি। তবে এগুলো আইনের ফাঁক-ফোঁকরে নানাভাবে চলছে বলে ইউজিসির কাছে তথ্য রয়েছে।

ইউজিসি থেকে জানা যায়, প্রতিষ্ঠার পর ১২ বছর পেরিয়ে গেছে, এখনও পুরোপুরি স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি এমন বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে ২২টি। এই ২২টি বিশ্ববিদ্যালয় হলো- দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউথইস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, উত্তরা ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

সূত্র জানায়, এ ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে পুরোপুরিভাবে তাদের সব শিক্ষা কার্যক্রম নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্থান্তান্তর করতে হবে। না হলে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে স্থায়ী ক্যাম্পাসের বাইরে সরকার বা কমিশন অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোর অন্যান্য ভবন বা ক্যাম্পাস অবৈধ হিসেবে বিবেচিত হবে।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ সমকালকে বলেন, আইন অনুযায়ী এই ২২টি বিশ্ববিদ্যালয়ের আর অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। মন্ত্রণালয় তালিকা চেয়েছে, আমরা দিয়ে দেব। সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংগঠন ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’র চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, স্থায়ী ক্যাম্পাসের জমি কেনা থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে বিপুল অর্থের প্রয়োজন হয়। করোনার দুই বছরে বহু বেসরকারি বিশ্ববিদ্যালয় আর্থিক সংকটে পড়েছে। এর ফলে অনেক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার প্রক্রিয়া নির্ধারিত সময়ে শেষ করা যায়নি।

 

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top