logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. ‘এমপিও কার্যক্রম শেষপর্যায়ে, শিগগিরই ঘোষণা’

‘এমপিও কার্যক্রম শেষপর্যায়ে, শিগগিরই ঘোষণা’

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২২, ১০:৩৩:২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওর কার্যক্রম শেষ পর্যায়ে, শিগগিরই ঘোষণা করা হবে। তিনি আজ শেরপুর শহর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ২০২৩ সালের নতুন শিক্ষাব্যবস্থা সম্পর্কে বলেন, নতুন শিক্ষা কারিকুলাম চালু হলে, শিক্ষা ব্যবস্থার কোনো ক্ষতি হবে না। সব উন্নত দেশেই এ পদ্ধতি চালু রয়েছে। এ ব্যবস্থায় শিক্ষার্থীরা আনন্দের মধ্য দিয়ে পড়াশোনা করবে ও শিখবে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন পুরোদমে চলছে। আশা করি এখন থেকে এভাবেই খোলা রেখে চলতে পারবে। আমাদের আর বন্ধ রাখতে হবে না। গত দুই বছরে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে এজন্য তিনি সবাইকে সচেতন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

দীপু মনি আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমাদের যে ৭২-৭৩ বছরের ইতিহাস, সেই ইতিহাস বলে, আমরা সবসময় নির্বাচনমুখী দল। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা ছাড়া ক্ষমতায় আসিনি। আগামীতেও সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রস্তুত আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগের পক্ষেই রয়েছে। কাজেই শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ১৮ বছর যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হয়েছে, আগামী নির্বাচনেও এ দেশের মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষেই রায় দেবেন।

ওই সময় সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্তসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী শহরের চকবাজারের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আওয়ামী লীগের শেরপুর পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে শেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। সম্মেলনে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top