logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. লাইফস্টাইল
  3. হাঁপানি রোগীদের করোনা কেন গুরুতর হয় না?

হাঁপানি রোগীদের করোনা কেন গুরুতর হয় না?

প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২২, ৮:২৩:০৪

করোনাভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রনে যারা আক্রান্ত হয়েছেন তাদের একটি বড় অংশেরই প্রাথমিক উপসর্গ ছিল হয় মৃদু সর্দি, কাশি নয়তো মাঝারি ধরনের ইনফ্লুয়েঞ্জা। বা অনেকেই ছিলেন আগাগোড়াই ছিলেন উপসর্গহীন। কিন্তু তার পরও তাদের কোভিড গুরুতর হয়েছে বেশির ভাগ ক্ষেত্রেই। ওমিক্রন সেই রোগীদের ক্ষেত্রে সংক্রমণের পর দেহের অনেক গভীরে পৌঁছেছে। ফুসফুসের যথেষ্ট ক্ষতি করতে পেরেছে।

অথচ শ্বাসকষ্টজনিত রোগে যারা ভোগেন তাদের মধ্যে মূলত ক্রনিক অ্যাজমা বা হাঁপানির রোগীদের ক্ষেত্রে কিন্তু কোভিডকে সেই মাত্রায় গুরুতর হয়ে উঠতে দেখা যায়নি।

কেন হাঁপানির রোগীদের ক্ষেত্রে কোভিড গুরুতর হয়ে উঠতে পারেনি এই প্রথম তার কারণ জানা গেল। যা আগামী দিনে কোভিড চিকিৎসার সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আমেরিকার চ্যাপেল হিলে নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’-এ। বুধবার।

গবেষকরা দেখেছেন, হাঁপানির রোগীদের ক্ষেত্রে কোভিডের গুরুতর না হয়ে ওঠার কারণ তাদের শরীরে পরিচিত সাইটোকাইন- ‘ইন্টারলিউকিন-১৩’-র ভূমিকা। এরাই দু’টি কোষের ভিতরের এলাকায় সার্স-কোভ-২ ভাইরাসকে সংক্রমণে বাধা দেয়। কোষে ঢুকতে বাধা দেয়। এমনকি, কোষে ঢোকার পরও এই ইন্টারলিউকিন-১৩ সাইটোকিনের জন্যই ওমিক্রন, ডেল্টাসহ করোনাভাইরাসের কোনো রূপই প্রত্যাশিত হারে বংশবৃদ্ধি করতে পারে না।

সাইটোকাইন মানবদেহের খুব ক্ষুদ্র প্রোটিন বা প্রোটিন কণা। এরা দেহের প্রতিরোধ ব্যবস্থা ও রক্তকোষগুলোর বাড়বৃদ্ধি ও কাজকর্ম নিয়ন্ত্রণ করে নানা ধরনের বার্তা (‘সিগন্যাল’) পাঠিয়ে। মানবদেহে কোনো প্রদাহ হলে তা কিভাবে রোখা যায় সেই বার্তাও মূলত সাইটোকাইন পাঠায় প্রতিরোধ ব্যবস্থার কোষগুলিকে।

তবে এই সাইটোকাইনের মাত্রা দেহে অস্বাভাবিক বেড়ে গেলে হিতে বিপরীত হয়। কোভিডেও সাইটোকাইন ঝড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে অসংখ্য।

হাঁপানিতে ইন্টারলিউকিন-১৩ যে ভূমিকা নেয় তা শ্বাসকষ্টের অন্য রোগ সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)-তে নিতে পারে না বলেই কোভিডকে সিওপিডি রোগীদের ক্ষেত্রে গুরুতর হয়ে উঠতে দেখা গেছে। বহু সিওপিডি রোগীর মৃত্যুও হয়েছে কোভিডে।

গবেষকরা অবশ্য এও জানিয়েছেন, কোভিডের চিকিৎসায় ইন্টারলিউকিন-১৩-কে ওষুধ হিসাবে ব্যবহার করা উচিত হবে না। কারণ, ইন্টারলিউকিন-১৩ মানবদেহে নানা ধরনের প্রদাহের অন্যতম প্রধান কারণ। তবে যে ভাবে ইন্টারলিউকিন-১৩ মানবকোষে করোনাভাইরাসের প্রবেশ ও বংশবৃদ্ধি রুখে দিতে পারছে তাকে অনুসরণ করে কোনো চিকিৎসাপদ্ধতি কোভিডের গুরুতর হয়ে ওঠা রুখে দিতে পারে আগামী দিনে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

লাইফস্টাইল এর আরও খবর
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা

প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা

গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ

নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার লক্ষণ জানুন

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top