শিলা আইনজীবী হতে চায়
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ৬:৪৭:২৮
আইনজীবী হয়ে দেশের সাধারণ মানুষের সেবা করতে চাই। এবারের এইচ.এস.সি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শারমিন নাহার চৌধুরী শিলা এক প্রতিক্রিয়ায় এ আশাবাদ ব্যক্ত করে।
সে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয়। এস.এস.সি, জে.এস.সি ও পি.ই.সি-তেও শিলার ফলাফল সন্তোষজনক ছিলো। তার পিতা সিনিয়র সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ও মাতা গৃহিনী শিল্পী চৌধুরী। পিতা মাতা ও শিক্ষকদের উৎসাহে এ ফলাফল সম্ভব হয়েছে বলে জানায় শিলা।
সে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট বিশেষ বৃত্তি ও ২০১৯-২০ শিক্ষাবর্ষে সরকারী উপবৃত্তি পেয়েছে। নগরীর পশ্চিম পীর মহল্লা আবাসিক এলাকার বাসিন্দা উজ্জ্বল ভবিষ্যতের জন্য সে সবার দোয়া কামনা করেছে। -বিজ্ঞপ্তি





