logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. হবিগঞ্জ
3. শায়েস্তাগঞ্জে মাঠ ভরা সোনালী ধানে কৃষকের মুখে হাসি

শায়েস্তাগঞ্জে মাঠ ভরা সোনালী ধানে কৃষকের মুখে হাসি

প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২১, ৮:৪৬:০৫

ছবি : ‘কম্বাইন্ড হারভেস্টার’ মেশিনে ধান কাটা হচ্ছে

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : এখন অগ্রহায়ণ মাস। গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী ধান কাটা উৎসব চলছে। এ সময় কৃষকরা মাঠের পাকা ধান কেটে গোলা ভরে রাখে। এছাড়া চোখে পড়ে দিগন্ত বিস্তৃত সোনালি ধান ক্ষেত। এই চোখ জুড়ানো ধান দেখে কৃষাণ-কৃষাণীর চোখে মুখে হাসির ঝিলিক বয়ে যায়। এবার ভালো ফলনে ভরবে গোলা, চলবে নবান্ন উৎসব।

উপজেলার বিভিন্ন মাঠ ভরে আছে রোপা আমন ধানে। সেই সাথে হাসিতে দুলছে যেন কৃষকদের স্বপ্ন। শায়েস্তাগঞ্জ উপজেলাসহ আশপাশে ভালো শীত পড়েছে, এরই মাঝে ধান কাটা চলছে পুরোদমে। এবার শায়েস্তাগঞ্জে আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে, তাই কৃষকরা প্রাণভরা হাসি নিয়েই ধান কাটছেন। শায়েস্তাগঞ্জে এবার ধান কাটার শ্রমিক সঙ্কট থাকলে ও ‘কম্বাইন্ড হারভেস্টার’ মেশিন দিয়ে ধান কাটতে পারায় শ্রমিকের অভাব টের পাচ্ছেন না কৃষকরা।

শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডুরা ইউনিয়নে হারভেস্টার মেশিনে ধান কাটা হচ্ছে। ফলে জমি থেকেই ধান আলাদা করে ঘরে নিয়ে ফিরছেন, কৃষকরা। হারভেস্টার মেশিন দিয়ে কাটার জন্য প্রতি একর ধান কাটার ১৭ শ’ টাকা খরচ দিতে হচ্ছে। তবে যাদের গরু আছে তারা শ্রমিক দিয়েই ধান কাটাচ্ছেন, যাতে ধানের খড় বেশি পাওয়া যায়, যা গরুর জন্য বেশ ভালো খাবার।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কিছু কিছু এলাকায় কৃষক পাকা ধান কেটে আঁটি বেঁধে কিংবা কাঁধে ভার বয়ে নিয়ে আসছেন। কেউ কেউ ধান মাড়াইয়ের কাজ করছেন, আবার অনেকেই ধান সিদ্ধ দিচ্ছেন। গ্রামে গ্রামে রাত জেগে ধান সিদ্ধ দিচ্ছেন কৃষাণীরা, দিনে একদিকে ধান রৌদ্রে শুকাচ্ছেন, অন্যদিকে ধানের খড় ও রোদে শুকাচ্ছেন। রোদে শুকানো ধান কেউ কেউ গোলায় তুলে রাখছেন। কেউ প্রয়োজনে ধান বাজারে বিক্রি করছেন। সবকিছু মিলিয়ে বিভিন্ন ব্যস্ততায় দিন পার করছেন উপজেলার কৃষিকাজের সাথে জড়িত সকল পরিবার।

মাঠে কয়েকজন কৃষক জানান, সময় মতো বৃষ্টি ও জমিতে সার দিতে পারায় ধানের ফলন বেশ ভালো হয়েছে। এবার ধানের দামও বাজারে ভালো থাকায় কৃষকরা সঠিক দামে বিক্রি করতে পারছেন ধান। উপজেলার সুতাং বাজারে হালকা শুকনা আমন ধান ১ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে, চিকন ধান প্রতি মণ ১ হাজার ৯ শ’ টাকা দরে বিক্রি হচ্ছে।

উপজেলার সুরাবই গ্রামের বাসিন্দা বাদল খান জানান, অন্যান্য বারের তুলনায় এবারের ফলন ভালো হয়েছে, প্রতি একরে ১২ থেকে ১৩ মণ ধান ফলন হয়েছে, আর বাজারে ধানের দাম বেশি থাকায় কৃষকরা এবার লাভবান হবেন। তবে ঢাকা সিলেট মহাসড়কের সুরাবই অঞ্চলে বেশকিছু জমির ধান বন্য শুকরের উপদ্রবে নষ্ট হয়েছে, পরবর্তীতে গ্রামবাসী মিলে পাহারা দিয়ে সেই ধান কিছুটা ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন সেই সব জমির সবগুলো ধান কাটা শেষ হয়েছে।

হারভেস্টার মেশিন চালক মো: ছোটন মিয়া জানান, তারা এক দিনে ৫০ থেকে ১০০ একর জমির ধান কাটতে পারেন, তবে একসাথে পুরো মাঠের ধান না পাকায় তুলনামূলক কম ধান কাটতে হচ্ছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান, এবার শায়েস্তাগঞ্জ উপজেলায় আমন ধানের আবাদ হয়েছে প্রায় ২৬ শ’ হেক্টর আর উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩ হাজার টন। এ পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ ধান কাটা হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে ধান কাটা শেষ হয়ে যাবে। এবার শায়েস্তাগঞ্জে বেশ কিছু কম্বাইন হারভেস্টার মেশিন কাজ করছে। আমাদের নিজস্ব ৬টি আর বাইরের প্রায় ১৩টি মেশিন ধান কাটার কাজ করছে।

তিনি আরো জানান, খাদ্য বিভাগের ধান কেনা এ সপ্তাহেই শুরু হওয়ার কথা, আমরা কৃষক তালিকা খাদ্য বিভাগের কাছে দিয়েছি। খাদ্য বিভাগ এখন লটারির আয়োজন করে ধান কেনা শুরু করবে।

হবিগঞ্জ এর আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

সর্বশেষ সংবাদ
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম  প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top