logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. তথ্য ও প্রযুক্তি
3. ৮০০ কোটি মানুষের ১ লাখ বছরের অক্সিজেন আছে চাঁদে: গবেষণা

৮০০ কোটি মানুষের ১ লাখ বছরের অক্সিজেন আছে চাঁদে: গবেষণা

প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২১, ৮:০৩:১১

নতুন প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, চন্দ্রপৃষ্ঠে যে পরিমাণ অক্সিজেন আছে, তা যদি ঠিকঠাক আহরণ করা সম্ভব হয়, তবে ৮০০ কোটি মানুষ স্বাচ্ছন্দ্যে ১ লাখ বছর কাটিয়ে দিতে পারবেন। তবে সেই অক্সিজেন বায়বীয় রূপে নেই। গবেষকেরা এখন রেগোলিথ থেকে অক্সিজেন আহরণের টেকসই পদ্ধতি বের করার চেষ্টা করছেন। আর বেঁচে থাকার জন্য জরুরি অক্সিজেন আছে চন্দ্রপৃষ্ঠের ওপরের স্তরেই। শিলাচূর্ণের এই আবরণকে বলা হয় রেগোলিথ। খবর এনডিটিভির।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির ওয়েবসাইটে উল্কা নিয়ে একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী চাঁদের রেগোলিথের ৪১ থেকে ৪৫ শতাংশই অক্সিজেন। চাঁদ থেকে ব্যবহারযোগ্য অক্সিজেন আহরণ করতে চাইলে বিজ্ঞানীদের ইলেক্ট্রোলাইসিস নামের প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

পৃথিবীতে ইলেক্ট্রোলাইসিসের মাধ্যমে খনিজ আকরিক থেকে ধাতব পদার্থ আহরণ করা হয়। সঙ্গে উপজাত হিসেবে উৎপন্ন হয় অক্সিজেন। তবে চাঁদে এ পদ্ধতিতে অক্সিজেন আহরণই মূল কথা।

দ্য কনভারসেশন ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রপৃষ্ঠের নিচের শক্ত পাথুরে স্তরগুলোর অক্সিজেন যদি বাদও দেওয়া হয়, কেবল রেগোলিথ বিবেচনায় নিলেও প্রচুর অক্সিজেন পাওয়া যাবে। চন্দ্রপৃষ্ঠে রেগোলিথের গড় গভীরতা যদি ১০ মিটার ধরা হয় এবং তা থেকে যদি সব অক্সিজেন আহরণ করা সম্ভব হয়, তবে তা পৃথিবীর ৮০০ কোটি মানুষের জন্য কমবেশি ১ লাখ বছরের জন্য অক্সিজেন মিলবে।

চলতি বছর বেলজিয়ামভিত্তিক স্টার্টআপ স্পেস অ্যাপলিকেশনস সার্ভিসেস তিনটি পরীক্ষামূলক চুল্লি বা রিঅ্যাক্টর তৈরির ঘোষণা দিয়েছে, যেগুলো ইলেক্ট্রোলাইসিস প্রক্রিয়ায় অক্সিজেনের উৎপাদন বাড়াতে পারে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির অভিযানের অংশ হিসেবে ২০২৫ সাল নাগাদ এই রিঅ্যাক্টরগুলো চাঁদে পাঠানো হতে পারে।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম  প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত
ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র ১৭তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
সিলেটে অধিকার’র নেটওয়ার্ক সভায় বক্তারা
বিচারহীনতার কারণেই সমাজে অন্যায় ও অপকর্ম বাড়ছে
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
গৌরবের যাত্রা ও সাফল্যের এক অনন্য মাইলফলক
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৭তম প্রকাশনা ও অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ১৭ নভেম্বর
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫
পল্লবী চৌধুরী ইঞ্জিনিয়ার হতে চায়
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার এজিএম-২০২৬ অনুষ্ঠিত
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি-২০২৬ প্রদান সম্পন্ন
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
সিলেটস্থ কোম্পানিগঞ্জ সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান
সরকার আঞ্চলিক উন্নয়নে আন্তরিক : প্রবাসীকল্যাণ মন্ত্রী
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
পোর্টসমাউথ সিটি কাউন্সিলের লর্ড মেয়র আব্দুল কাদিরের আমন্ত্রণে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতিবৈঠক অনুষ্ঠিত
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য–অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top