logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এখনও জানা যায়নি: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ঝরে পড়ার হার এখনও জানা যায়নি: শিক্ষামন্ত্রী


প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২১, ৯:০০:৪৪

চাঁদপুর প্রতিনিধি : করোনা মহামারিতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনও অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। যার ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনও শতভাগ নয়। পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। বাবা-মায়েদের মনে এ আস্থা আসবে যে আমার সন্তান স্কুলে গেলে সংক্রমণের কোনো আশঙ্কা নেই তখন আশা করি সবাই আসবে। এখনো আমাদের শিক্ষকরা খোঁজ নিচ্ছেন কেন বাচ্চারা আসছে না।

দীপু মনি বলেন, আমরা এখনও বলতে পারছি না ঠিক কত সংখ্যক ঝরে পড়েছে। তবে কিছু হয়তো ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তারা ছেলেমেয়েদের কাজে লাগিয়ে দিয়েছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারো কারো বাল্যবিয়ে হয়ে গেছে। যদিও বাল্যবিয়ে হওয়া উচিৎ ছিল না এবং আইনত তার যা যা ব্যবস্থা নেওয়ার সেটা করা উচিৎ। কিন্তু সেই মেয়েরা যেখানেই থাকুক তারা যেন স্কুলে ফেরত আসে। তাদের পড়াশুনার সুযোগ তৈরি করে দিতে শিক্ষকদের বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. শহীদ উল্লাহ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সুফি খাইরুল আলম খোকন। কবি ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top