logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. প্রাথমিকের নতুন ক্লাস রুটিন প্রকাশ

প্রাথমিকের নতুন ক্লাস রুটিন প্রকাশ

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:১১:২৮

শিখন ঘাটতি পূরণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম সমন্বয় করে নতুন পাঠদান দান সূচি (ক্লাস রুটিন) শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর থেকে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নতুন শ্রেণি পাঠদান সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন সরকারি প্রাথমিক বিদ্যালয় শুরু হবে সকাল ৯টায়। করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে ৯টা ২৫ মিনিটের প্রবেশ করবে। আর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১২টা ৫৫ মিনিট পর্যন্ত প্রবেশ করবে।

নতুন এই সূচিতে আগের মতোই পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম সপ্তাহের প্রত্যেক দিন নির্ধারিত থাকবে। আর চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুই দিন করে শ্রেণি কার্যক্রম চলবে। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান আগের মতোই সপ্তাহে একদিন করে চলবে।

আগের শ্রেণি পাঠদানের (ক্লাস রুটিন) সূচিতে বুধ ও বৃহস্পতিবার শুধু পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। এদিন অন্য কোনও শ্রেণির পাঠদান কার্যক্রম ছিল না। শনিবার থেকে মঙ্গলবার এই চার দিন প্রথম থেকে চতুর্থ শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। তাই বুধবার ও বৃহস্পতিবার এই দুই দিন পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি চতুর্থ ও তৃতীয় শ্রেণির পাঠদান চলবে।

নতুন সময় সূচি অনুযায়ী, শনিবার চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত, রবিবার তৃতীয় শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি, সোমবার দ্বিতীয় শ্রেণির বাংলা গণিত ও ইংরেজি, মঙ্গলবার প্রথম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিত, বুধবার চতুর্থ শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা, বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্ম ও নৈতিক শিক্ষা।

নতুন সূচি অনুযায়ী, শনিবার পঞ্চম শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি, রবিবার বাংলা গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, সোমবার বাংলা, ইংরেজি ও গণিত, মঙ্গলবার বাংলা, ইংরেজি ও প্রাথমিক বিজ্ঞান, বুধবার গণিত, ইংরেজি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা, বৃহস্পতিবার বাংলা ও গণিত।

আগের সূচি অনুযায়ী, শনিবার চতুর্থ শ্রেণি, রবিবার তৃতীয় শ্রেণি, সোমবার দ্বিতীয় শ্রেণি এবং মঙ্গলবার প্রথম শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিচালিত হতো। গত ১২ সেপ্টেম্বর থেকে এই শ্রেণি কার্যক্রম সূচি (ক্লাস রুটিন) ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন সময় সূচিতে বুধ ও বৃহস্পতিবার চতুর্থ ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি পাঠদানের জন্য বিদ্যালয়ে আসতে হবে।

নতুন সূচি অনুযায়ী, প্রতিদিন বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে। তবে ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে অবহিত করবেন শ্রেণি শিক্ষক। প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রতিদিন শ্রেণি পাঠদান শেষ হবে ১২টা ৫ মিনিটে। ১২টা ৫ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত এক ঘণ্টা ৫ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। বিরতির ৫ মিনিট পর ১টা ১৫ মিনিটে পঞ্চম শ্রেণির শ্রেণি কার্যক্রম শুরু হবে। তবে ১টা ১৫ মিনিট থেকে ১টা ২৫ মিনিট পর্যন্ত ১০ মিনিট কোভিড-১৯ সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করবেন শ্রেণি শিক্ষক। মূল শ্রেণি পাঠদান শুরু হবে ১টা ৩০ মিনিটে। শ্রেণি কর্যক্রম শেষ হবে ৩টা ৪৫ মিনিটে।

সূচি অনুযায়ী, প্রত্যেক শ্রেণির প্রতি দিন তিনটি বিষয়ের শ্রেণি পাঠদান অনুষ্ঠিত হবে। একজন শিক্ষার্থীর শ্রেণি কার্যক্রমের সময় সর্বোচ্চ তিন ঘণ্টা।

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top