logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. তথ্য ও প্রযুক্তি
3. পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু ডিসেম্বরে: মোস্তাফা জব্বার

পরীক্ষামূলকভাবে ফাইভ-জি চালু ডিসেম্বরে: মোস্তাফা জব্বার

প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৪:৪৩

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার -ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, রাজধানী ঢাকায় আগামী ডিসেম্বর মাসে ফাইভ-জি সেবা পরীক্ষামূলকভাবে চালু হবে। সেটা ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে বা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হতে পারে। সরকারি মোবাইলফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই ফাইভ-জি সেবা চালু করবে।

শনিবার ফাইভ-জি নিয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। ‘ফাইভ-জি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এই অনলাইন আলোচনা সভার আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)।

মোস্তাফা জব্বার বলেন, ‘এ বছর টেলিটক ফাইভ-জি সেবা পরীক্ষামূলকভাবে শুরু করবে। আগামী বছর তা সম্প্রসারণ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্য মোবাইলফোন অপারেটরদের জন্য ফাইভ-জি তরঙ্গ নিলাম করা হবে। ফলে আগামী বছর অন্যান্য অপারেটরও ফাইভ-জি চালু করতে পারবে।’

টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ‘ফাইভ-জি সেবা ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায় বেশি কাজে লাগবে। সেদিকেই নজর বেশি থাকবে। পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্পকারখানায় ফাইভ-জি সেবা দেওয়ার জন্য বিটিসিএলকে তৈরি থাকতে বলা হয়েছে।’

অনুষ্ঠানে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দীন বলেন, ডিসেম্বরের মধ্যে ফাইভ-জি সেবা পরীক্ষামূলকভাবে চালু করতে প্রস্তুতি নিচ্ছেন তারা। শুরুতে ঢাকায় এর ২০০টি সাইট চালু হবে।

অনুষ্ঠানে ফাইভ-জি নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরে টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দে জানান, বিশ্বের বিভিন্ন দেশে গড়ে ১০ জিবিপিএস গতিতে ফাইভ-জি সেবা দেওয়া হচ্ছে। এই গতি ২০২৬ সাল নাগাদ ১০০ জিবিপিএসে উন্নীত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এছাড়া বিটিআরসির কমিশনার ও ফাইভ-জি নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এ কে এম শহীদুজ্জামান, মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের চেয়ারম্যান এরিক অস, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ রশীদ, হুয়াওয়ে বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার তাওগোয়ানজিও, এরিকসনের কান্ট্রি ম্যানেজার আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন। টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
চতুর্থবার টাওয়ার হ্যামলেটসে মেয়র নির্বাচিত লুৎফুর রহমান
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
লন্ডনের নিউহ্যামের মেয়র হলেন ফরহাদ হোসেন
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
তিন ঘণ্টায় ৪০ পুরুষের কুপ্রস্তাব পেলেন ছদ্মবেশী নারী পুলিশ কমিশনার
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
সিলেটের বাইশটিলায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি পরিবর্তনের সুযোগ আছে
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সহায়তার জন্য সহযোগী বই থাকবে: শিক্ষামন্ত্রী
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
সৌদি-কুয়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার, হরমুজে ফের মার্কিন অভিযানের প্রস্তুতি
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
ফলাফলের অপেক্ষা
লন্ডনের টাওয়ার হ্যামলেটস ও নিউহ্যাম বারায় মেয়র পদ কি বাংলাদেশীদের দখলে?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?
পদত্যাগ করবেন না মমতা
পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন?

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top