logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সাহিত্য ও সংস্কৃতি
3. মাউশির প্রকল্পে জাতীয় কবির বই রাখার দাবি খিলখিল কাজীর

মাউশির প্রকল্পে জাতীয় কবির বই রাখার দাবি খিলখিল কাজীর

প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬:৪১

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে প্রকল্প চালু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ প্রকল্পে আগেরবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বই না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্রোহী কবির নাতনি খিলখিল কাজী। তিনি চলমান প্রকল্পে কাজী নজরুল ইসলামের বই রাখার দাবি জানান।

জানা গেছে, ওই প্রকল্পের নাম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)। এর আগে এ ধরনের একটি প্রকল্পের নাম ছিল সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ)। সর্বশেষ ২০১৬ সালে এর আওতায় শিক্ষার্থীদের জন্য বই কিনলেও ছিল না কাজী নজরুল ইসলামের কোনো বই।

তালিকা অনুযায়ী, ২০১৬ সালের ওই প্রকল্পে ২১১ জন লেখকের ৩১২টি বই নির্বাচিত হলেও ছিল না জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। ওই তালিকায় সর্বাধিক ছয়টি করে বই নির্বাচিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আলী ইমাম ও কাইজার চৌধুরীর। এদের পর রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বই তালিকায় স্থান পায়। চারটি করে বই নির্বাচিত হয় ১০ লেখকের। যাদের মধ্যে বিপ্রদাশ বড়ুয়া, মোশতাক আহমেদ অন্যতম।

প্রকাশকরা জানান, সর্বশেষ ওই প্রকল্পের পর আর বই কেনার কোনো উদ্যোগ সরকার নেয়নি। তখন চার ধাপে প্রতিটি মোট ১০-১২ হাজার কপি করে কেনা হয়। ধারণা করা হচ্ছে, বর্তমান এসইডিপির প্রজেক্টে নির্বাচিত প্রতিটি কপি সেকায়েপে নির্বাচিত বইয়ের তুলনায় দুই-তিনগুণ বেশি কেনা হবে। কেন না ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক এই স্কিমের আওতায় দেশের প্রায় সব কটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য কর্মসূচির বই ও পুরস্কারের বই কেনা হবে। এ বছরের ২৭ মে জাতীয় পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রজেক্টের জন্য বই নির্বাচনের লক্ষ্যে লেখক ও প্রকাশকদের থেকে নমুনা আহ্বান করা হয়।

খিলখিল কাজী দেশ রূপান্তরকে বলেন, ‘আমি খুব মর্মাহত, তিনি আমাদের জাতীয় কবি তার বই কেনা হচ্ছে না। লোকে কি কাজী নজরুল ইসলামের বই পড়তে ভুলে যাচ্ছে, না ইচ্ছাকৃতভাবে তার বই রাখা হচ্ছে না? কারণ বাংলা ভাষার এত বড় একজন কবি, সেটা তো আমাদের বাঙালি হিসেবে বলতেও তো লজ্জা লাগে, যে তার বই রাখা হচ্ছে না! তিনি তো আমাদের বাংলাদেশের প্রতীক। বাংলা সাহিত্য বলুন, বাঙালি সংস্কৃতি বলুন, বাংলা সমাজের কথা বলুন, কিনা করেছেন জীবনে বাঙালির জন্য! সেখানে তার বই নেবে না! যাদের বই পড়ার মতো না, তাদের বইও সেখানে স্থান পেয়েছে’।

তিনি অভিযোগ করে বলেন, ‘গতবারও নেয়া হয়নি, এবারও নাকি নেয়া হচ্ছে না। একটা কথা বলি, নজরুল ইসলামকে না পড়লে তার কিছু হবে না, বরং আমরা নিজেরা সমৃদ্ধ হতে পারব না, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সমৃদ্ধ করতে পারব না। কারা এর সঙ্গে যুক্ত আমি তা জানি না, কেন তারা গত বছরও সিলেক্ট করছেন না বা এ বছরও করছেন না, এ প্রশ্ন আমার রয়ে গেল। আমি মর্মাহত, ক্ষুব্ধ’।

এ বিষয়ে তিনি বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদার সঙ্গে কথা বলেছেন বলে জানান।

খিলখিল কাজী বলেন, ‘আমি বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদাকে মৌখিকভাবে জানিয়েছি। তিনি বলেছেন, এটা সিলেকশনে আছেন। ওখানে অনেকেই সিলেকশন বোর্ডে আছেন। তারা মিলে সিদ্ধান্ত নেবেন’।

এ বিষয়ে জানতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদাকে ফোন করা হলে তিনি বলেন, ‘এ তালিকা এখনো চূড়ান্ত হয়নি। এখানে বাংলা একাডেমির কোনো ভূমিকা নেই। পদাধিকার বলে বাংলা একাডেমির সভাপতি ও মহাপরিচালক কমিটির সদস্য পদে আছেন। আগামীকাল (বুধবার) এ-সংক্রান্ত আরেকটি বৈঠক হবে। খিলখিল কাজী আমাকে বিষয়টি জানিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা কথা বলব’।

মাউশির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সেকায়েপ প্রকল্পের মাধ্যমে সরক পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। শিক্ষার গুণগত মান উন্নয়নে এ কর্মসূচি সহায়ক বিবেচনায় সেকেন্ডারি এ প্রোগ্রাম (এসইডিপি) এর আওতায় ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ অনুযায়ী দেশের ১৫ হাজার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পরিচালিত হবে। কর্মসূচির বই ও পুরস্কারের বই শিক্ষাপ্রতিষ্ঠানে সরবরাহ করতে হবে।

এতে বলা হয়, ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস বৃদ্ধিতে উৎসাহ প্রদানে এ কর্মসূচিতে প্রণোদনামূলক পুরস্কার হিসাবে বই দেওয়া হবে। এমন বই নির্বাচিত করা হবে যা শিক্ষার্থীদের মনে আনন্দ ও উদ্দীপনা জোগাবে, শিক্ষার্থীদের মন ও মনন সমৃদ্ধ হবে, সর্বোপরি পুস্তক পাঠের আনন্দ সঞ্চারিত হবে। বইগুলো দেশ-বিদেশের সেরা লেখকের সেরা বই হওয়া প্রয়োজন। বিশ্বের ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তি রচনার অংশ হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী (মাধ্যমিক স্তরের ছাত্র-ছাত্রীদের উপযোগী বিষয় কর্মসূচিতে সংযোজন করা যেতে পারে)।

সাহিত্য ও সংস্কৃতি এর আরও খবর
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

গীতি, নৃত্য এবং ফ্যাশন শো’তে ঠাকুরবাড়ি ও রবীন্দ্র সাহিত্যের নারীরা

বিজয় দিবস

বিজয় দিবস

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

যুক্তরাজ্যের ত্রয়োদশ বইমেলার প্রথম দিন
উপচেপড়া উপস্থিতিতে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top