logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জগন্নাথপুরে করোনায় নারীর মৃত্যু, উপসর্গে মারা গেলেন পল্লী চিকিৎসক

জগন্নাথপুরে করোনায় নারীর মৃত্যু, উপসর্গে মারা গেলেন পল্লী চিকিৎসক

প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২১, ১২:৩৩:৩১

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে রাশেদা বেগম (৬৪) নামে এক নারী মারা গেছেন। তিনি উপজেলার কলকলিয়া ইউনিয়নের ময়না মিয়ার স্ত্রী। এদিকে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে উপজেলার সৈয়দপুর গ্রামের পল্লী চিকিৎসক সৈয়দ তইফুর রহমান (৬০)।

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে জানাজার নামাজ শেষে নিজ বাড়িতে পৃথকভাবে তাদের দাফন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাম্প্রতিককালে জগন্নাথপুর উপজেলায় করোনাভাইরাস মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। করোনা ও করোনার উপসর্গে মৃত্যুর হার বাড়ছে।

গত ৩১ জুলাই করোনার নমুনা পরীক্ষা করা হলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়ার স্ত্রী রাশেদা বেগমের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

অপরদিকে, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা সৈয়দপুর বাজারের পল্লী চিকিৎসক সৈয়দ তইফুর রহমান করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে মারা যান।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটের দায়িত্বে থাকা চিকিৎসক নাজমুল সাহাদাত বলেন, গত ৩১ জুলাই নমুনা পরীক্ষায় রাশেদা বেগম পজিটিভ শনাক্ত হলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠাই। তার মৃত্যুর হিসাব আমাদের উপজেলায় অন্তর্ভুক্ত হবে। উপসর্গ নিয়ে আরেক ব্যক্তির মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প
ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top