logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. তথ্য ও প্রযুক্তি
  3. চন্দ্র বিজয়ের দিন মহাকাশ ছুঁয়ে আসলেন বেজোস

চন্দ্র বিজয়ের দিন মহাকাশ ছুঁয়ে আসলেন বেজোস

প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২১, ২:২২:২৬

মানুষের চন্দ্র বিজয়ের দিনটিতেই অ্যামাজনের সাবেক প্রধান জেফ বেজোস মহাকাশের প্রান্ত ছুঁয়ে পৃথিবীর বুকে নিরাপদে ফিরে এসেছেন।

মঙ্গলবার সবমিলিয়ে ১১ মিনিটের এ মহাকাশ যাত্রায় বেজোসের সঙ্গী হয়েছিলেন ভাই মার্ক বেজাস, ৮২ বছর বয়সী নারী ওয়েলি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী অলিভার ডেমিয়েন।

মার্কিন নাগরিক নিল আর্মস্ট্রং ১৯৬৯ সালের ২০ জুলাই চাঁদের মাটিতে প্রথমবারের মতো পা রেখেছিলেন।

বেজোস তিনটি নতুন রেকর্ড গড়েছেন এই ফ্লাইটের মধ্য দিয়ে। প্রথম রেকর্ডটি হলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালিত মহাকাশযানে করে মহাকাশের প্রান্ত ঘুরে এসেছেন তিনি। দ্বিতীয় রেকর্ডটি গড়েছেন বেজোসের সঙ্গে যাওয়া ফাঙ্ক, এখন অবধি মহাকাশে ঘুরে আসা সবচেয়ে বয়স্ক মানুষ তিনি। অন্যদিকে, মহাকাশ ঘুরে আসা সর্বকনিষ্ঠ ব্যক্তিটিও বেজোসের-ই দলের, অলিভার ডেমিয়েন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সাংবাদিকরা সামনাসামনি ব্লু অরজিনের উৎক্ষেপণ দেখেছেন। এ ছাড়াও ইউটিউব ও নিজস্ব ওয়েবকাস্টের মাধ্যমেও গোটা সফরটি বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিয়েছে ব্লু অরিজিন।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বলছে, নিজেদের মহাকাশযানের নাম নিউ শেপার্ড রেখেছেন তারা মহাকাশ ঘুরে আসা প্রথম মার্কিন নাগরিক অ্যালান শেপার্ডের নামে। আর, এবারই প্রথম ক্রু নিয়ে সাবঅরবিটাল মিশন সম্পন্ন করে এসেছে বেজোসের বাহন।

পশ্চিম টেক্সাস প্রত্যন্ত লঞ্চ সাইটে নিউ শেপার্ড ক্যাপসুলে নিজেদের যাত্রা শুরু করেন চার যাত্রী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে চালু হয় রকেটের ইঞ্জিন, মহাকাশের দিকে উঠে যায় রকেটটি। পৌঁছায় তিন লাখ ৫১ হাজার ২১০ ফিট বা প্রায় ১০৭ কিলোমিটার উচ্চতায়। গমনপথের সর্বোচ্চ উচ্চতায় তিন মিনিটের জন্য ওজনহীনতার অভিজ্ঞতা নেন নিউ শেপার্ডের যাত্রীরা। সেখানে নিজ নিজ আসনের স্ট্র্যাপ খুলেও ভেসে বেড়ান তারা, স্বচক্ষে দেখে নেন পৃথিবী ও সৌরজগতের প্যানারমিক দৃশ্য।

এ সময় ফাঙ্ককে বলতে শোনা যায়, “ওহ খোদা, ওপরে তো অন্ধকার।” অন্যদিকে পৃথিবীতে ফেরার পর নিজ যোগাযোগ পরীক্ষার সময় বেজোস দিনটিকে তার “শ্রেষ্ঠতম দিন” হিসেবে আখ্যা দেন।

তথ্য ও প্রযুক্তি এর আরও খবর
চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

চ্যাটজিপিটির নতুন মডেল আরও নির্ভুল হবে, মিলবে ব্যক্তিগত সেবা

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ইলন মাস্কের স্টারলিংক সেবায় বিশ্বজুড়ে বিভ্রাট

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

ট্রাম্প–সি ফোনালাপের পর চীনা টিকটক হবে মার্কিন

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

বিলিয়ন পাসওয়ার্ড ফাঁস, সাইবার বিশেষজ্ঞদের উদ্বেগ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top