logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. জামালগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

জামালগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০২০, ৩:৩৫:৩৭

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পারিবারিক অস্বচ্ছলতা ও দাম্পত্য জীবনে কলহের জেরে সামিয়া বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। আজ শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মো. জালাল উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে উপজেলার ভীমখালী ইউনিয়নের ক্ষেতি মামুদপুর গ্রামের প্রবাসী গোলাম জিলানীর মেয়ে সামিরা বেগমের সঙ্গে বিয়ে হয় সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্চারচর গ্রামের আব্দুস সোবানের ছেলে জালাল উদ্দিনের। মেয়ের বাবা প্রবাসী হওয়ায় যৌতুকের জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করে আসত যৌতুকলোভী স্বামী। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়ই ঝগড়া লেগেই থাকত। প্রায় মাস খানেক পূর্বে  স্বামীর নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি চলে যান সামিয়া।

শুক্রবার সন্ধ্যায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে যায় জালাল। স্ত্রীর স্বজনরা জালালের বাবা ও মা ছাড়া তাদের মেয়েকে স্বামীর হাতে তুলে দেবেন না বলে জানালে ক্ষুব্ধ হয় জালাল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে শনিবার ভোররাতে ঘুমন্ত স্ত্রীকে দা দিয়ে গলা কেটে হত্যা করে। স্ত্রীর মাথা, পেটে ও হাতে ধারালো দায়ের কোপ রয়েছে।

ভোরে সামিয়ার ছটফটানি শুনে বাড়ির আশপাশের লোকজন দেখেন তাদের মেয়েকে হত্যা করে পালিয়ে যাচ্ছে জালাল। তারা পিছন দিক থেকে ধাওয়া করলে সে পার্শ্ববর্তী হাওরের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় জেলেরা তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জালালকে থানায় নিয়ে যায় আসে পুলিশ।

নিহত সামিয়ার দুলাভাই মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘বিয়ের পর থেকেই জালাল সামিয়াকে যৌতুকের জন্য নির্যাতন করত। তার নির্যাতন সইতে না পেরে গত মাসে বাবার বাড়ি চলে আসে সামিয়া। এখানে এসে শনিবার ভোররাতে তাকে জবাই করে হত্যা করেছে ঘাতক জালাল। আমরা তার ফাঁসি চাই।’

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top