logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই, সিলেটে দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে

নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাই, সিলেটে দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে


প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২০, ১:২৫:১৯

সারোয়ার হোসেন চৌধুরী ও জয়নাল আবেদীন ডায়মন্ড
সারোয়ার হোসেন চৌধুরী ও জয়নাল আবেদীন ডায়মন্ড

 

সিলেটে এক নারীর টাকা ও চেকবইসহ ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় দুই ছাত্রলীগ নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

তারা হলেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেন চৌধুরী। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে দু’জনই ছিনতাইয়ের জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত সোমবার দুপুর সাড়ে ১২টায় জনৈক ফাতেমা আক্তার নিজ বাসা হতে নগরীর বন্দরবাজার যাওয়ার পথে নয়াসড়কে মাহা মার্কেটের সামনে পৌঁছামাত্র সারোয়ার ও ডায়মন্ড মোটরসাইকেল যুগে এসে তার গতিরোধ করে। এসময় তারা ধারালো চাকু দিয়ে ভয়-ভীতি দেখিয়ে ফাতেমার সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে নগরীর জেল রোডের দিকে পালিয়ে যায়।

ব্যাগের মধ্যে বিশ হাজার টাকা, একটি সিম্ফনি মোবাইল ফোন, চেক বই ও জাতীয় পরিচয়পত্র ছিল। ঘটনার বিষয়ে ফাতেমা সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির সূত্র ধরে থানার এসআই ইবাদুল্লাহ ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করেন।

পুলিশের একটি টিম নগরীর চৌকিদেখী এলাকায় অভিযান পরিচালনা করে বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে ও নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ডকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। ডায়মন্ডের দেয়া তথ্য মতে ১নং আসামি বিয়ানীবাজার উপজেলার খাকুরা গ্রামের মৃত মইনুল হক চৌধুরীর ছেলে ও নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লকের বাসিন্দা ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

সারোয়ার প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে এবং ছিনতাই হওয়া বিশ হাজার টাকার মধ্যে ৮ হাজার টাকা নিজের প্যান্টের পকেট থেকে বের করে দেয়। সারোয়ারের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি লাল রঙের হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসব তথ্য নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিঞা বলেন, ছিনতাইয়ের শিকার হওয়া নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ডায়মন্ড ও সারোয়ারকে শনাক্ত করা হয়। পরে তাদের দুজনকেই গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেনের নামে কোতোয়ালী থানায় ১টি, শাহপরান (রহ:) থানায় ১টি এবং জয়নাল আবেদীন ডায়মন্ডের নামের শাহপরাণ থানায় ২টি ও কোতোয়ালী থানায় ১টি মামলা বিচারাধীন রয়েছে।

সিলেট এর আরও খবর
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা

জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top