logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪৭ বাংলাদেশি দেশে ফিরছেন রোববার

যুক্তরাষ্ট্রে আটকে পড়া ২৪৭ বাংলাদেশি দেশে ফিরছেন রোববার

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২০, ৫:৪৩:১২

করোনাভাইরাস মহামারির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪৭ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে একটি বিশেষ বিমান রোববার ভোরে দেশে পৌঁছাবে।

যাত্রীদের মধ্যে বেশিরভাগ যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থী, পর্যটন ও ব্যবসায় ভিসায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি নাগরিক এবং কিছু সরকারি ও বেসরকারি কর্মকর্তা রয়েছেন।

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর (আইএডি) থেকে শুক্রবার বাংলাদেশের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার ভোর ৪টায় (স্থানীয় সময়) অবতরণ করবে।

গত ৪ মে যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার জন্য কাতারের বিমান সংস্থার বিমানটি চার্টার্ড করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে ৩০ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের দুই কনস্যুলেটে তাদের ওয়েবসাইটের মাধ্যমে করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের কাছ থেকে তথ্য চেয়ে একটি নোটিশ প্রচার করে।

পরে বিপুল সংখ্যক আটকে থাকা বাংলাদেশি নাগরিক তাদের নিজস্ব ব্যয়ে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে ফেরার আগ্রহ প্রকাশ করে। ৩০ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ মিশনগুলোতে ইমেইলের মাধ্যমে তাদের তথ্য সরবরাহ করেন।

তারা বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে বাংলাদেশ সরকারকে একটি বিশেষ বিমানের মাধ্যমে তাদেরকে ফিরতে সহায়তা করার অনুরোধ জানায়।

কাতার এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড এ ৩৫০-৯০০ এয়ারবাসটি ১৬ মে সন্ধ্যা ৭টায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

দোহা বিমানবন্দরে এক ঘণ্টা প্রযুক্তিগত বিরতির পর বিমানটি স্থানীয় সময় রাত ৮টায় ঢাকার উদ্দেশে দোহা ত্যাগ করবে।

বিরতির সময় সব যাত্রীকে বিমানেই অবস্থান করতে হবে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস।

ঢাকা বিমানবন্দরে পৌঁছনোর পরে যাত্রীদেরকে স্বাস্থ্য সংক্রান্ত ছাড়পত্র বাংলাদেশ ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে।

সব যাত্রীকে কোভিড-১৯ উপসর্গমুক্ত মেডিকেল ছাড়পত্র বহন করতে হবে।

জাতীয় এর আরও খবর
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top