logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ৩১ দিন পর খুললো সচিবালয়

৩১ দিন পর খুললো সচিবালয়

প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ৫:১৭:২৩

সচিবালয়

টানা এক মাসের ছুটির পর আনুষ্ঠানিকভাবে সীমিত আকারে খুললো সচিবালয়। এর আগে ১৮টি মন্ত্রণালয় খোলার অফিস আদেশ জারি করা হলেও পরে সেটি বাতিল করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) থেকে জরুরি প্রয়োজন এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দেশের সকল মন্ত্রণালয় ও অন্যান্য অফিস খোলা রাখতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ খোলা থাকবে।’ সরকারে মোট ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ আছে। এর মধ্যে কতটি খুলবে তা নির্দিষ্ট করে দেওয়া হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, জরুরি প্রয়োজনের সঙ্গে যুক্ত সকল অফিস- অর্থাৎ সেটা মন্ত্রণালয় থেকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অফিসও অন্তর্ভূক্ত।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, আঠারটি মন্ত্রণালয় খোলার বিষয়ে অফিস আদেশ জারি করার পর এসব মন্ত্রণালয়ের বাইরে থাকা অনেক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে তারাও সীমিত আকারে অফিস করছেন। তখন ওই আদেশ বাতিল করা হয়েছে।

সচিব জানান, এখন জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিস খোলা রাখার বিষয়ে সব মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাই এ বিষয়ে আলাদা কোনো অফিস আদেশের প্রয়োজন নেই। গত ২৩ এপ্রিল জারি করা ছুটি বর্ধিতকরণের প্রজ্ঞাপনেই তা উল্লেখ আছে।

গত বৃহস্পতিবার পঞ্চম দফায় ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সাধারণ ছুটি চলবে ৫ মে পর্যন্ত। এরসঙ্গে যুক্ত হবে ৬ মে থাকা বুদ্ধপূর্ণিমার ছুটি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা ২৩ এপ্রিলের প্রজ্ঞাপনে ছুটি বর্ধিতকরণ, শর্তসাপেক্ষে কলকারখানা খোলাসহ অন্যান্য শর্তের সঙ্গে জরুরি সেবার বিষয়ে একটি শর্ত যোগ করা হয়। ওইদিনের প্রজ্ঞাপনের ২(জ) তে বলা হয়েছে, ‘জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ খোলা থাকবে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সেলিম হোসেন বলেন, ‘আমরা তো আগে থেকেই নিয়মিত অফিস করছি। কোনো দিনই এই মন্ত্রণালয় বন্ধ ছিল না। এখন আনুষ্ঠানিকভাবে খুললো, আমাদের জন্য কোনো ব্যতিক্রম নেই।’

জাতীয় এর আরও খবর
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top