logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ
  3. হবিগঞ্জে এডিএম, ডাক্তার ও নার্সসহ ৪৬ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জে এডিএম, ডাক্তার ও নার্সসহ ৪৬ জন করোনায় আক্রান্ত


প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ১২:৪৬:০৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আজ শনিবার পর্যন্ত জেলায় মোট ৪৬জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আইইডিসিআর ও সিলেট থেকে পাঠানো রিপোর্টে এ তথ্য পাওয়া গেছে। হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নাজির, গাড়ী চালক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, নারী ও শিশুসহ ৪৬ জন আক্রান্ত বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের দুই কর্মকর্তা জানান, আজ শনিবার আইইডিসিআর থেকে হবিগঞ্জে পাঠানো ২০জনের করোনা পজেটিভ বলে রিপোর্ট এসেছে। এরমধ্যে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৪জন রয়েছেন। বাকিরা স্বাস্থ্য বিভাগে কর্মরত স্বাস্থ্য বিভাগে কর্মরত ডাক্তার, নার্স ও ব্রাদার রয়েছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা করোনা আক্রান্ত হওয়ার ব্যাপারে জেলা প্রশাসক মো. কামরুল হাসানের মোবাইলে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

সূত্র আরো জানায়, ডাক্তার নার্স করোনা আক্রান্ত হওয়ায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল লক ডাউনের সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, লকডাউনের ব্যাপারে চিন্তাভাবনা চলছে। এখনো হয়নি। সিদ্ধান্ত হলে জানাব।

এদিকে, শুক্রবার মধ্যরাতে সিলেট থেকে পাঠানো রিপোর্টে ৫ রোগিদের মধ্যে চুনারুঘাট হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্য সহকারি, চা বাগান শ্রমিকের ৫ বছরের শিশু রয়েছেন। ওই শিশুকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, করোনা উপসর্গ নিয়ে একজন রোগি মারা যাওযায় হবিগঞ্জ সদর উপজেলার ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে। ডাক্তার, স্বাস্থ্য সহকারি করোনা আক্রান্ত হওয়ায় শনিবার থেকে চুনারুঘাট উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবা ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল।

তিনি জানান, এখন পর্যন্ত সিলেট বিভাগের ৪ জেলায় করোনা আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ শীর্ষে রয়েছে। এর আগে ডাক্তার নার্স করোনা আক্রান্ত হওয়ায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ করা হয়। গত ১০ এপ্রিল নারায়নগঞ্জ থেকে আসা মাইক্রোবাস চালক মোফাজ্জল হবিগঞ্জে প্রথম করোনা রোগি হিসেবে ধরা পড়েন। ডাক্তার ছাড়া সকল রোগিকে হবিগঞ্জ হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, করোনা উপসর্গ নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক ফেরদৌস মিয়া (৩০) আজ শনিবার সকালে মারা গেছেন। নিজামপুর ইউপি চেয়ারম্যান তাজউদ্দিন জানান, ফেরদৌসের বাড়িসহ পার্শ্ববর্তী তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িগুলোর দরজায় তালা দেওয়াসহ সামনে টানানো হয়েছে লাল পতাকা। তাদেরকে সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী দেওয়া হবে। চেয়ারম্যান জানান, গত ২১ এপ্রিল রাতে ফেরদৌস শ্বাসকষ্ট নিয়ে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতেই তাকে সিলেট শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়। আজ শনিবার সকালে তিনি মারা যান। পরিবারের সূত্র ধরে তিনি বলেন, ফেরদৌস আগেই শ্বাসকষ্ট রোগি ছিলেন। তবে, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তিনি ওই তিনটি বাড়ি লকডাউন করে এসেছেন। ফেরদৌসকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।

হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন রুবেল জানান, ফেরদৌস করোনা আক্রান্ত ছিলেন কি-না রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তার উপসর্গগুলো সন্দেহজনক হওযায় তার বাড়ি ও তিতখাই গ্রামে শ্বশুর বাড়িও লকডাউন করা হয়েছে। কারণ, অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি শ্বশুরবাড়িতে ছিলেন।

 

 

হবিগঞ্জ এর আরও খবর
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top