logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ দিন আজ রবিবার

শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদনের শেষ দিন আজ রবিবার

প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৯, ৩:৩৪:২২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ দিন আজ।

আজ রোববার (৬ অক্টোবর) রাত ১২ টা পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। দুইটি ইউনটে এই আবেদন শুরু হয়েছিল ১২ সেপ্টেম্বর থেকে।

এ বছর ‘A’ ও ‘B’ দুই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে B ইউনিটকে B1 ও B2 সাব-ইউনিটে ভাগ করা হয়েছে। B1 সাব ইউনিটে আর্কিটেকচার বাদে বিজ্ঞানের সকল বিভাগ এবং B2 সাব ইউনিটে স্থাপত্যবিদ্যা বাদে বিজ্ঞানের সকল বিভাগ থাকবে। ‘A’ ইউনিটের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরা এবং ‘B’ ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। A ও B1 ইউনিটে আবেদন ফরম মূল্য ৮৫০ টাকা এবং B2 সাব-ইউনিটের আবেদন ফরম মূল্য ৯৫০ টাকা। এই বছর নির্ধারিত সময়ের মধ্যে ইউনিট পরিবর্তন করা যাবে। ইউনিট পরিবর্তনের ক্ষেত্রে ৩০০ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে। শুধুমাত্র (admission.sust.edu) এই লিংকে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

২০১৮ অথবা ২০১৯ সালে অনুষ্ঠিত এইচ.এস.সি (সাধারণ ও কারিগরি)/আলিম/ডিপ্লোমা-ইন-কমার্স/সমমান এবং ২০১৬ অথবা ২০১৭ সালে অনুষ্ঠিত এস.এস.সি (সাধারণ ও কারিগরি)/দাখিল বা সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৬.৫ থাকতে হবে। বি ইউনিটে আবেদন করার জন্য এইচ.এস.সি/সমমান ও এস.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ সহ মোট ৭.০ থাকতে হবে এবং এইচ.এস.সি/সমমান পরীক্ষায় গণিতে ন্যূনতম জিপিএ ৩.৫ (এ লেভেলের ক্ষেত্রে বি গ্রেড) থাকতে হবে।

আবেদনে ইচ্ছুক বিদেশি নাগরিক কিংবা বিদেশে অধ্যয়ন করা দেশি নাগরিকদের ০৫ অক্টোবরের মধ্যে (admission.sust.edu) ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রের কপি মূল্যায়নের জন্য আপলোড করতে হবে। মূল্যায়নের পর তাদের সার্টিফিকেট ভর্তির যোগ্যতার মানদণ্ডে সঠিক আছে কিনা তা জানানো হবে। যোগ্যতা অর্জনকারী বিদেশে অধ্যয়ন করা দেশি ছাত্র-ছাত্রীদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিদেশি নাগরিকদের ভর্তির আবেদনের জন্য SAT Score ন্যূনতম ৮০০ থাকতে হবে। আবেদনকৃতদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

রিপোর্ট লেখা পর্যন্ত সর্বমোট ৬৫২৪৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ২৪৩৭৩ জন A ইউনিটে, ৩৮০৬১ জন B1 ইউনিটে এবং ২৮০৯ জন B2 ইউনিটে আবেদন করেছেন।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে ৯টায় এ ইউনিট এবং বিকেল আড়াইটায় বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার আবেদনের বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের (admission.sust.edu) ওয়েবসাইট থেকে জানা যাবে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top