logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লন্ডনে সিলেটের ছোট্ট তাফিদাকে বাঁচাতে সাহায্যের আবেদন

লন্ডনে সিলেটের ছোট্ট তাফিদাকে বাঁচাতে সাহায্যের আবেদন

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ৯:২২:২২

লন্ডন অফিস:
মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে ‘গভীর ঘুমে’ আচ্ছন্ন পাঁচ বছরের ছোট্ট শিশু তাফিদা রাকিব। চিকিৎসাবিজ্ঞানে এই পরিস্থিতিকে বলা হয় ‘কোমা’। তার বাঁচা-মরার প্রশ্ন নিয়ে যুক্তরাজ্যের আদালতে হয়ে গেছে আইনি লড়াই। চিকিৎসকেরা ছোট্ট মেয়েটির জীবনাবসান ঘটাবেন, নাকি তাকে আরও চিকিৎসার সুযোগ দেওয়া হবে, তা নিয়ে ৩০ সেপ্টেম্বর রায় দেওয়ার কথা আদালতের।

তাফিদা বাংলাদেশি পরিবারের সন্তান। তার বাবা মোহাম্মদ রাকিব (৪৫) এবং মা সেলিনা রাকিব (৩৯)। তাঁদের বাড়ি সিলেটের শিবগঞ্জে। যুক্তরাজ্যে এই পরিবারের বসবাস পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায়।

তাফিদার মা সেলিনা রাকিব বলেন, তিনি মনে করেন, আদালত ছোট্ট তাফিদার জীবন বাঁচানোর পক্ষেই রায় দেবেন। তাফিদার জীবন বাঁচানোর লড়াইয়ে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানান। তিনি জানান, কেবল আইনি লড়াইয়ে খরচ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা)। আর তাফিদাকে ইতালি নিয়ে চিকিৎসা দিতে প্রয়োজন আরও প্রায় ৩ লাখ পাউন্ড (প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা)।

সেলিনা রাকিব বলেন, পরিবারের পক্ষে এই পরিমাণ অর্থের সংস্থান করা সম্ভব নয়। তাই এরই মধ্যে তাঁরা সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে তাফিদার চিকিৎসার তহবিল জোগানের আবেদন জানিয়ে অনলাইনে একটি আপিল চালু করেছেন। এ পর্যন্ত এই আপিলের মাধ্যমে প্রায় ৩১ হাজার পাউন্ড সংগৃহীত হয়েছে।

এই অনলাইন আপিলের মাধ্যমে বাংলাদেশ থেকেও যে–কেউ সাহায্য করতে পারবেন। যাঁরা আর্থিকভাবে সাহায্য করতে সমর্থ নন, তাঁরাও তাফিদার ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে তাফিদার জীবন রক্ষার লড়াইয়ের খবরটি ছড়িয়ে দিয়ে ভূমিকা রাখতে পারেন। এতে আরও বেশি সমর্থ ও হৃদয়বান লোকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।

মস্তিষ্কের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে গত ৯ ফেব্রুয়ারি থেকে ‘গভীর ঘুমে’ আচ্ছন্ন পাঁচ বছরের ছোট্ট শিশু তাফিদা রাকিব। চিকিৎসাবিজ্ঞানে এই পরিস্থিতিকে বলা হয় ‘কোমা’। তার বাঁচা-মরার প্রশ্ন নিয়ে যুক্তরাজ্যের আদালতে হয়ে গেছে আইনি লড়াই। চিকিৎসকেরা ছোট্ট মেয়েটির জীবনাবসান ঘটাবেন, নাকি তাকে আরও চিকিৎসার সুযোগ দেওয়া হবে, তা নিয়ে ৩০ সেপ্টেম্বর রায় দেওয়ার কথা আদালতের।

তাফিদা বাংলাদেশি পরিবারের সন্তান। তার বাবা মোহাম্মদ রাকিব (৪৫) এবং মা সেলিনা রাকিব (৩৯)। তাঁদের বাড়ি সিলেটের শিবগঞ্জে। যুক্তরাজ্যে এই পরিবারের বসবাস পূর্ব লন্ডনের নিউহ্যাম এলাকায়।

প্রথম আলোর সঙ্গে আলাপকালে তাফিদার মা সেলিনা রাকিব বলেন, তিনি মনে করেন, আদালত ছোট্ট তাফিদার জীবন বাঁচানোর পক্ষেই রায় দেবেন। তাফিদার জীবন বাঁচানোর লড়াইয়ে তিনি সবার কাছে সাহায্যের আবেদন জানান। তিনি জানান, কেবল আইনি লড়াইয়ে খরচ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার পাউন্ড (প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা)। আর তাফিদাকে ইতালি নিয়ে চিকিৎসা দিতে প্রয়োজন আরও প্রায় ৩ লাখ পাউন্ড (প্রায় ৩ কোটি ১৫ লাখ টাকা)।

সেলিনা রাকিব বলেন, পরিবারের পক্ষে এই পরিমাণ অর্থের সংস্থান করা সম্ভব নয়। তাই এরই মধ্যে তাঁরা সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে তাফিদার চিকিৎসার তহবিল জোগানের আবেদন জানিয়ে অনলাইনে একটি আপিল চালু করেছেন। এ পর্যন্ত এই আপিলের মাধ্যমে প্রায় ৩১ হাজার পাউন্ড সংগৃহীত হয়েছে।

এই অনলাইন আপিলের মাধ্যমে বাংলাদেশ থেকেও যে–কেউ সাহায্য করতে পারবেন। যাঁরা আর্থিকভাবে সাহায্য করতে সমর্থ নন, তাঁরাও তাফিদার ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করে তাফিদার জীবন রক্ষার লড়াইয়ের খবরটি ছড়িয়ে দিয়ে ভূমিকা রাখতে পারেন। এতে আরও বেশি সমর্থ ও হৃদয়বান লোকের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। আপিল পেজটির ঠিকানা এটি।

‘সেভ তাফিদা’ নামের ফেসবুক পেজে তাফিদার চিকিৎসা ও আইনি লড়াই সম্পর্কে সময়-সময় বিস্তারিত তথ্য তুলে ধরা হচ্ছে বলে জানান মা সেলিনা রাকিব। তাঁর প্রত্যাশা, তাফিদার জীবন রক্ষার লড়াইয়ে বাংলাদেশ থেকে ভালো সাড়া মিলবে।

সেলিনা বলেন, ‘আমি চিকিৎসা বন্ধ করে মেয়ের জীবন অবসানের অনুমতি দিতে পারি না। আমি বিশ্বাস করি, আমার মেয়ে জেগে উঠবে। সে সুস্থ হবে। দুনিয়াতে অলৌকিক অনেক কিছুই ঘটে। আমি সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখতে চাই।’

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top