logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. শিক্ষাঙ্গন
3. স্কুলে পড়াশোনার সঙ্গে নামাজও শিখছে শিশুরা !

স্কুলে পড়াশোনার সঙ্গে নামাজও শিখছে শিশুরা !

প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ৯:৫৭:১৪

সুরমা নিউজ:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ক্লাসে পড়ানোর পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নামাজ আদায়ের নিয়ম শেখানো হচ্ছে। জোহরের ওয়াক্তে শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই নিয়মিত নামাজ আদায় করেন শিক্ষকেরা। হাতে-কলমে শিশুদের এভাবে শিক্ষা দেওয়ায় খুশি অভিভাবকসহ স্থানীয়রা।

বিদ্যালয়টির শিক্ষকেরা বাংলানিউজকে জানান, কোনো শিশুকে জোর করা হয় না, যারা স্ব-ইচ্ছায় নামাজ শিখতে চায়, তাদের নিয়েই জামাতে নামাজ আদায় করা হয়। এছাড়া ক্লাসের আলোচনায় শিশুদের নৈতিক শিক্ষাও দেওয়া হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে নলভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি শিশু জামাতে দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফিজুর রহমান বলেন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে ইসলাম শিক্ষা বিষয়টি রয়েছে, সেখানে নামাজ শিক্ষা নামে একটি অধ্যায় আছে। এই অধ্যায়টি পড়ানোর সময় মনে হয়েছিল, বাচ্চাদের পাঠদানের পাশাপাশি নামাজ কীভাবে পড়তে হয় সেটা বাস্তবে শেখাতে পারলে আরও ভালো হয়। একথা চিন্তা করে তিন বছর আগে থেকেই এভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষকেরা বাচ্চাদের সঙ্গেই জোহরের নামাজ আদায় করেন। এভাবে কিছুদিন শেখানোর পর তারা বিষয়গুলো শিখে যায়। নামাজ শেখানোর এ প্রক্রিয়া বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত সপ্তাহ থেকে আবারও শুরু করা হয়েছে। এখন স্কুল মাঠে ত্রিপল বিছিয়ে শিশুদের নামাজ শেখানো হচ্ছে।

নামাজ আদায়কারী পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, স্যারেরা স্কুলে নামাজ পড়া শিখিয়ে দেন। এখন বাড়িতে গিয়ে একা একাই নামাজ পড়তে পারি। এ বিষয়ে শুকুর আলী নামের এক অভিভাবক বলেন, নামাজ শেখা খুবই ভালো কাজ। আমরা অনেকেই ছোটবেলায় নামাজ শিখি না। পরে বড় হয়েও ভুল ভাবে নামাজ আদায় করি। এ জন্য শিক্ষকেরা বাচ্চাদের এখনই নামাজ শিক্ষা দিচ্ছেন, এটা অবশ্যই ভালো উদ্যোগ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোতালিব বলেন, শিক্ষকদের সঙ্গে বাচ্চারা নামাজ পড়ছে, এতে আমরা খুবই খুশি। মসজিদ দূরে হলেও শিক্ষকেরা বিদ্যালয়ের মাঠে বাচ্চাদের নিয়ে নামাজ আদায় করেন। এটা চমৎকার উদ্যোগ।

প্রধান শিক্ষক মাহফিজুর রহমান জানান, ১৯৪৪ সালে ৯৯ শতক জমির ওপর নলভাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে, ১৯৭৩ সালে সেটি সরকারি করা হয়। বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক রয়েছেন। এর মধ্যে একজন প্রশিক্ষণে আছেন, বাকি চারজন নিয়মিত ক্লাস নিচ্ছেন। এদের মধ্যে দু’জন নারী-দু’জন পুরুষ। বিদ্যালয়ে পড়াশোনা করছে ১৭৩ জন ছেলে-মেয়ে।

তিনি জানান, বিদ্যালয়ে কক্ষের সংখ্যা খুবই কম। মাত্র তিনটি শ্রেণীকক্ষ ও একটি ছোট অফিস-কক্ষ নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চলছে। নতুন ভবনের জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো মেলেনি। প্রতিষ্ঠানটিতে নতুন ভবনের পাশাপাশি নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর করা প্রয়োজন বলেও জানান প্রধান শিক্ষক।

এ বিষয়ে জানার জন্য কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা আক্তার বানুর কাছে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি।

শিক্ষাঙ্গন এর আরও খবর
টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

সর্বশেষ সংবাদ
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top