logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. সদর হাসপাতালে দুর্নীতি বন্ধ ও স্বাস্থসেবা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

সদর হাসপাতালে দুর্নীতি বন্ধ ও স্বাস্থসেবা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ৭:০০:২১

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে শনিবার সুনামগঞ্জে সংবাদ সম্মেলন হয়েছে। ‘সদর হাসপাতালের দুর্নীতি দমন ও স্বাস্থসেবা নিশ্চিতকরণ’ কমিটি’র ব্যানারে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য দেন- আয়োজক সংগঠনের আহবায়ক জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম না থাকা এবং কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতির কারণে মানুষজন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সিভিল সার্জন আশুতোষ দাশের নেতৃত্বে হাসপাতালে একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট গড়ে ওঠেছে। এসবের বিরুদ্ধে গত কয়েকমাস ধরে সুনামগঞ্জে লাগাতার আন্দোলন হলেও কর্তৃপক্ষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো সিভিল সার্জন আন্দোলকারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, নানাভাবে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনের বলা হয়, সুনামগঞ্জ সদর হাসপালের ওপর জেলার ২৪ লাখ মানুষ নির্ভরশীল। অথচ এই হাসপাতালে এসে মানুষ সেবা পায় না। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ দিয়ে মানুষের স্বাস্থসেবা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইনজীবী খায়রুল কবির রুমেন, জেলা গণতান্ত্রিক আইনজীবী ফোরামের আহবায়ক রুহুল তুহিন, সমাজকর্মী ইয়াকুব বখত বহলুল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল, আইনজীবী নূর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সিদ্দিক আহমদ ও ফারুক আহমেদ সুজন, মুক্তিযোদ্ধার সন্তান জমসেদ আহমদ, ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ এর আরও খবর
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top