জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৬, ২:৪০:৫০

লন্ডন থেকে মির্জা আবুল কাসেম : জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম শফিউল আলম বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল ও শোকসভা ৩ জুন পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র সভাপতি কাউন্সিলর তফাজ্জল হোসেন- এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন – এর সঞ্চালনার এবং হাফিজ শাহনুর আহমদ – এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল ও শোক সভার সূচনা করা হয় ।
শোকসভায় বক্তারা মরহুম শফিউল আলম বাবুর কর্মময় জীবন, সমাজকল্যাণে তাঁর অবদান এবং জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র বিভিন্ন কার্যক্রমে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন, শফিউল আলম বাবু ছিলেন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি, যিনি প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর অকাল প্রয়াণে সংগঠন ও বৃহত্তর জগন্নাথপুরবাসী একজন নিবেদিত প্রাণ ব্যক্তিত্বকে হারিয়েছে।
দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন – লন্ডন-বাংলা প্রেস ক্লাব – এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহিব চৌধুরী, লন্ডন টাওয়ার হ্যামলেটস বরো কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, ড. আবদুল হান্নান , সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা আলহাজ্জ ইলিয়াস, উপদেষ্টা আব্দুল কাদির, সাবেক সভাপতি মুজিবর রহমান, সাবেক সভাপতি চন্দন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক আহমেদ, ট্রেজারার আলমগীর হোসাইন, সৈয়দ জামিল, মো. আবদুল মমিন,সহ-সভাপতি নাসির উদ্দিন, আবুল খয়ের, ফয়জুর রহমান ছমির, সৈয়দ জিললুল হক, মো. সুহেল, মির্জা আবুল কাসেম, আবদুল বাছির কয়েস, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আংগুর আলী, জিএসসি এসেক্স শাখা সহ-সভাপতি সালেহ আহমেদ আলফু, শাহ সাজিদুর রহমান, আবুল হোসেন, সাবেক অধ্যাপক সাজিদুর রহমান, মুহিত মিয়া, আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা জামাল চৌধুরী, সিজিল মিয়া, আবদুস সালাম, কমিউনিটি ব্যক্তিত্ব নুর বকশ, তরাজ মিয়া, ফারুক মিয়া, বদর সামসু উদ্দিন, আবু সাঈদ, এমরানুল হক, আলিফ মিয়া, সাজজাদ আলী, ইকবাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম শফিউল আলম বাবুর আদর্শ, সততা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দানের জন্য প্রার্থনা করা হয়।



