logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা

চামড়ার বাজারে ধস, লোকসানের মুখে মৌসুমি ব্যবসায়ীরা


প্রকাশিত হয়েছে : ২৯ মে ২০২৬, ১২:৪৪:১০

সরকার নির্ধারিত মূল্য বাড়িয়েও কোনো সুফল মিলল না এবারের কোরবানির পশুর কাঁচা চামড়ার বাজারে। প্রতি বছরের মতো এবারও চামড়ার ন্যায্য দাম না পেয়ে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মৌসুমি ব্যবসায়ীরা। বাজারে চামড়ার সরবরাহ বাড়লেও সিন্ডিকেটের কারণে পানির দরে চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা।

কোরবানির পশুর চামড়ার মৌসুমে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় চামড়া বেচাকেনা জমে উঠলেও দামে চরম অস্থিরতা দেখা গেছে। সাভারসহ বিভিন্ন এলাকা থেকে ৬০০ থেকে ৭০০ টাকা দরে চামড়া কিনে সায়েন্সল্যাবে এনে বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পড়েছেন অনেক মৌসুমি ব্যবসায়ী।

ব্যবসায়ীদের অভিযোগ, ক্রেতারা সিন্ডিকেট করে একজোট হয়ে কম দাম হাঁকাচ্ছেন। সাভারের একটি ডেইরি ফার্ম থেকে প্রতিটি চামড়া ৬০০ থেকে ৭০০ টাকা দরে কিনে সায়েন্সল্যাবে এনেছিলেন আমিন ও সোবহান নামের দুই মৌসুমি ব্যবসায়ী। সেখানে ক্রেতারা প্রতি পিস চামড়ার দাম মাত্র ৫০০ টাকা বলায় তারা বিপাকে পড়েন। আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সিন্ডিকেট করে চামড়ার দাম কমিয়ে ফেলা হয়েছে। ৭০০ টাকায় চামড়া কিনে আনার পর এখানে ৫০০ টাকায় বিক্রি করতে বলছে। ১ ঘণ্টার বেশি অপেক্ষা করেও কোনো লাভ করতে পারলাম না।’

একই ধরনের লোকসানের মুখে পড়েছেন মিজানুর রহমান নামের আরেক ব্যবসায়ী। তিনি প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকা খরচ করে ১০০ পিস গরুর চামড়া সংগ্রহ করেছিলেন। কিন্তু সায়েন্সল্যাবে সব ক্রেতাই তার চামড়া ৫০০ টাকা পিস হিসেবে কিনতে চায়। ব্যবসায়ী সোবহান সরকারকে এই সিন্ডিকেট ভাঙার জোর অনুরোধ জানান।

তবে এই মন্দা বাজারের মধ্যেও কেউ কেউ সামান্য লাভে চামড়া বিক্রি করতে পেরেছেন। মোহাম্মদপুর এলাকার একটি মাদ্রাসা থেকে ২০টি চামড়া কিনে আনা জাকির হোসেন জয় জানান, তিনি ৫০ থেকে ১০০ টাকা সামান্য লাভে বড় গরুর চামড়া ৭০০ টাকা করে বিক্রি করতে পেরেছেন।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, বিকেলের পর চামড়ার দাম আরও দ্রুত পড়তে থাকে। একটা পর্যায়ে ভালো মানের কিছু কাঁচা চামড়া প্রতি পিস মাত্র সাড়ে ৩০০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে। সরবরাহ বেশি হওয়া এবং ট্যানারি পর্যায়ে প্রত্যাশিত চাহিদা না থাকায় মৌসুমি ব্যবসায়ীরা বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ কাঁচা চামড়া সংগ্রাহকদের দ্রুত চামড়া বিক্রি করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘সকালে কোরবানি দেওয়া পশুর চামড়া সন্ধ্যার পর থেকেই নষ্ট হতে শুরু করে। কাঁচা চামড়ায় দ্রুত ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে, ফলে এর গুণগত মান কমে যায় এবং স্বাভাবিকভাবেই দাম পড়ে যায়।’ তিনি আরও জানান, ট্যানারি মালিকদের মূল পরিকল্পনা সরকার নির্ধারিত দামে লবণযুক্ত চামড়া কেনার, তবে বাজার স্থিতিশীল রাখতে তারা কিছু কাঁচা চামড়াও কিনছেন।

বাস্তব চিত্রের সাথে সরকারের নির্ধারিত মূল্যের কোনো মিল খুঁজে পাচ্ছেন না মাঠ পর্যায়ের ব্যবসায়ীরা। উল্লেখ্য, সরকারের নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এ বছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম ৬২ থেকে ৬৭ টাকা (যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা)। ঢাকার বাইরে এই দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ge ৬২ টাকা। এছাড়া খাসির প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়া ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়া ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ব্যবসায়ীদের দাবি, সরকার কাগজে-কলমে দাম বাড়ালেও ট্যানারি মালিকদের পক্ষ থেকে সেই দামে চামড়া কেনার কোনো নিশ্চয়তা তারা পাননি। ট্যানারি মালিকরা গত বছরের তুলনায় কম দাম দেওয়ায় মৌসুমি ব্যবসায়ীরা পুঁজি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন।

ব্যবসা এর আরও খবর
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top