logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সারাদেশ
3. কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’

কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৭:০৮:২১

যশোর প্রতিনিধি  : গরুর নাম ‘বিসিএস ক্যাডার’—শুনলেই লোকজন হাসছে। কিন্তু এই ‘বিসিএস ক্যাডার’ নামের যথাযথ কারণ রয়েছে বলে জানিয়েছেন যশোর সদর উপজেলার সীতারামপুরের মহিদুল জামান কাজল।

জেলা পশুসম্পদ দপ্তর সূত্র জানায়, চলতি বছর কোরবানির জন্য হৃষ্ট-পুষ্ট গবাদিপশুর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৯৭৭। এ বছর চাহিদা রয়েছে ১ লাখ ৩ হাজার ১২৮টি। উদ্বৃত্ত থাকছে ১৪ হাজার ৮৪৯টি।

যশোর জেলায় খামারির সংখ্যা ১৩ হাজার ৬৪০ জন। হৃষ্ট-পুষ্ট ষাঁড়ের সংখ্যা ২৮ হাজার ৮৪৪, বলদ ৯৫৭, গাভী ৩৬ হাজার ২৫৯। ছাগলের সংখ্যা ৮১ হাজার ২৭৬ এবং ভেড়া ৪৪২টি।

প্রতি বছর কুরবানির হাটে দেখা মেলে বাহারি নাম ও বিশাল আকৃতির গরুর। এ বছর কোরবানির হাট কাঁপাবে যশোরের দানব আকৃতির গরু ‘বিসিএস ক্যাডার’। বেশ যত্ন করে বেড়ে তোলা গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন লোকজন। খামার মালিকের দাবি, এটাই যশোরের সবচেয়ে সুদর্শন গরু।

ঈদুল আজহার বাকি এখনো প্রায় ১২ দিন। এরই মধ্যে বেশ আলোচনায় এসেছে যশোরের এই গরুটি। কাজল মাস দশেক আগে গরুটি ক্রয় করেন। এরপর অতি যত্নে লালন-পালন করায় গরুটির নাম রেখেছেন ‘বিসিএস ক্যাডার’। খামারে ঢুকলে প্রথমেই নজর পড়বে বিশালদেহী, উজ্জ্বল গায়ের রং আর রাজকীয় ভঙ্গির গরুটির দিকে। বিশাল এই ষাঁড়টি নজর কেড়েছে স্থানীয়দের।

খামারি কাজল বলেন, আমার খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৪২টি গরু। ‘বিসিএস ক্যাডার’ নামে ষাঁড়টি ব্রাহমা জাতের। এর ওজন ১ হাজার কেজি। দাম বলেছি ১৪ লাখ ৫০ হাজার টাকা। সবচেয়ে বেশি ওজনের হোলস্টেইন ফ্রিজিয়ান (সাদা-কালো) গরুটির ওজন ১ হাজার ১০০ কেজি। এর দাম রাখা হয়েছে ১১ লাখ টাকা।

এছাড়া পাকিস্তানের শাহীওয়াল জাতের একটি গরু রয়েছে, যার ওজন ৮৭৫ কেজি। এই গরুটির দাম ধরা হয়েছে সাড়ে ৮ লাখ টাকা।

গরুর এমন নামের কারণ জানতে চাইলে খামারি কাজল বলেন, আমার খামারে কোরবানির জন্য প্রস্তুত ৪২টি গরু। এর মধ্যে বিশেষভাবে লালন-পালন করেছি ব্রাহমা জাতের এই সুন্দর গরুটিকে। এটি আমার গোয়ালের সবচেয়ে সুন্দর গরু। তাই শখ করে এ নাম রেখেছি।

তিনি জানান, এই প্রজাতির গরুর লালন-পালনে বেশ পরিশ্রম করতে হয়। যেমন পরিশ্রম করতে হয় কোনো ছাত্রকে বিসিএস ক্যাডার হতে। একজন ছাত্র ও তার অভিভাবকের কঠোর পরিশ্রম আর মানসম্মত প্রস্তুতির ফসল যেমন বিসিএস ক্যাডার, তেমনই ব্রাহমা জাতের এই গরুটিও সেই মানের। এর পরিচর্যায়ও বেশ পরিশ্রম করতে হয়। আর আভিজাত্য ধরে রাখতে নেওয়া হয় বাড়তি যত্ন। শ্যাম্পু দিয়ে দুই বেলা গোসল, ২৪ ঘণ্টা ফ্যানের বাতাস আর মশার কামড় থেকে বাঁচাতে সার্বক্ষণিক কয়েলের ব্যবস্থা রয়েছে গরুটির জন্য।

তিনি বলেন, ব্রাহমা জাতের এই গরুটিকে দেখতে এবং কেনার জন্য অনেকেই বাড়িতে ভিড় করছেন। এর দাম চেয়েছি সাড়ে ১৪ লাখ টাকা। কিন্তু এখনও কাঙ্ক্ষিত দাম পাইনি।

খামারি আরও বলেন, যেহেতু আমার খামারের সব গরুই প্রাকৃতিক খাবার খায়, সে কারণে আমি কোনো চিন্তা করছি না। আর ‘বিসিএস ক্যাডার’ এ বছর বিক্রি না হলেও কোনো সমস্যা নেই।

তিনি বলেন, খামারের গরুকে আমি প্রাকৃতিক খাবার খাওয়াই। এর মধ্যে রয়েছে রাইস পলিশ বা কুঁড়ো, গম, ভুট্টা বা বুটের ভুষি, ছোলা ও ভুট্টা ভাঙা, কাঁচা ঘাস, বিচালি, সয়াবিন ও সরিষার খৈল, লবণ ইত্যাদি। সে কারণে গরুর জন্য কোনো ঝুঁকি নেই। খামারের গরুর জন্য প্রতিদিন ব্যয় প্রায় ১২ হাজার টাকা বলে তিনি জানান।

মহিদুল জামান কাজল পেশায় সমবায় অধিদপ্তরের অডিট অফিসার। ২০১৭ সালে ৫টি গরু নিয়ে শুরু করেন তার খামার। বর্তমানে খামারে রয়েছে মোট ৪২টি গরু। কোরবানির ঈদ সামনে রেখে গরুগুলো প্রস্তুত করেছেন তিনি।

যশোরে কুরবানির পশুর বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দীকুর রহমান বলেন, জেলায় কোরবানির চাহিদা মিটিয়ে অন্য জেলায় পশু সরবরাহ করা যাবে। সাধারণত চট্টগ্রাম, সিলেট ও খুলনায় যায় এখানকার খামারিদের পশু।

তিনি বলেন, অনেক খামারি অভিযোগ করছেন, খাবারের দাম বেশি হওয়ায় হৃষ্ট-পুষ্টকরণে খরচ বাড়ছে। আমরা পরামর্শ দিয়েছি, দানাদার খাবারের চাপ কমিয়ে বেশি করে সবুজ ঘাস খাইয়ে হৃষ্ট-পুষ্ট করতে। এ ছাড়া বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি, ভারতীয় গরু এবারও আসছে না।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top