logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে ধাক্কা খেল লেবার পার্টি, এগিয়ে রিফর্ম ইউকে

প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৬, ৬:৪০:০৬

ছবি: রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজে।

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচনে হেরে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টি। ওদিকে, ভাল ফল করে এগিয়ে আছে নাইজেল ফারাজের জনবাদী ডানপন্থি দল রিফর্ম ইউকে।

নির্বাচনের এই ফলে মাত্র দুবছর আগে বিপুল ভোট নিয়ে ক্ষমতায় আসা কিয়ার স্টারমারের প্রতি ভোটারদের ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে এবং তার ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার নির্বাচনে ইংল্যান্ডের প্রায় ১৩৬টি স্থানীয় কাউন্সিলে, স্কটল্যান্ড ওয়েলশ এবং লন্ডনেরও কিছু অংশে ভোটগ্রহণ হয়েছে। শুক্রবার নির্বাচনের ফল আসতে শুরু করে।

প্রাথমিক ফলেই দেখা যায়, লেবার পার্টি মধ্য ও উত্তর ইংল্যান্ডে তাদের ঐতিহ্যবাহী ঘাঁটিগুলোসহ লন্ডনেরও বেশ কিছু এলাকার ভোটে শত শত কাউন্সিল আসন খুইয়েছে।

অন্যদিকে, রিফর্ম ইউকে পার্টি ইংল্যান্ডে জিতে নিয়েছে ৩০০’রও বেশি কাউন্সিল আসন। স্কটল্যান্ড এবং ওয়েলশেও তারা ভাল ফল করছে। ভোটের এই চিত্র লেবার পার্টির জন্য শোচনীয়।

কিছু লেবার আইনপ্রণেতা বলছেন, স্কটল্যান্ডে দল খারাপ করলে, ওয়েলশে ক্ষমতা হারালে এবং ইংল্যান্ডে ২৫০০ কাউন্সিল আসনের বেশিরভাগই ধরে রাখতে ব্যর্থ হলে স্টারমার বারবার পদত্যাগের চাপে পড়বেন কিংবা অন্তত তার বিদায় হওয়ার সময়সীমা নির্ধারণের দাবির মুখে পড়বন।

তবে স্টারমারের সমর্থকরা অবশ্য তাকে সমর্থন দিয়ে বলেছেন, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এখন নয়। তিনি এখনও মোড় পরিবর্তন করতে পারবেন।

তবে স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলের চিত্র থেকে এই আভাসই পাওয়া যাচ্ছে যে, যুক্তরাজ্য ঐতিহ্যবাহী দ্বিদলীয় ব্যবস্থা থেকে সরে গিয়ে বহুদলীয় রাজনীতির দিকে এগুচ্ছে। নাইজেল ফারাজে ব্রিটিশ রাজনীতিতে এই ঐতিহাসিক পরিবর্তনের প্রশংসা করেছেন।

একসময়কার দাপুটে লেবার এবং কনজারভেটিভ পার্টি – দুই দলই এখন রিফর্ম ইউকে’র কাছে ভোটে মার খাচ্ছে।

এবারের স্থানীয় নির্বাচনটি ছিল ২০২৯ সালে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনের আগে লেবারের স্টারমার সরকারের জন্য এক বড় ধরনের জনপ্রিয়তার পরীক্ষা।

এই নির্বাচনে গ্রেটার মানচেস্টারের টামসাইড কাউন্সিল এলাকায় প্রায় ৫০ বছরের মধ্যে প্রথম হেরে গেছে লেবার পার্টি। সেখানকার সব আসনই জিতে নিয়েছে রিফর্ম ইউকে পার্টি।

কাছাকাছি উইগানেও ২০ টি আসনের সবকটিতে লেবার হেরে গেছে রিফর্ম ইউক ‘র কাছে। আর স্যালফোর্ডে ১৬ আসনের মধ্যে মাত্র তিনটি ধরে রাখতে পেরেছে লেবার পার্টি।

প্রাথমিক ফলে রিফর্ম ইউকে পার্টি ইংল্যান্ডে ৩৩৫ কাউন্সিল আসন জিতে নিতে পেরেছে। লেবার হারিয়েছে ২৪৭ আসন এবং কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২৭ আসন।

ভোটের বেশিরভাগ ফল এখনও আসা বাকী। বিশেষ করে স্কটল্যান্ড এবং ওলেশ এর নির্বাচনে সব আসনের ফল এখনও ঘোষিত হয়নি। শুক্রবার দিন শেষে সেখানকার ফল ঘোষণা করার কথা রয়েছে।

ইউ কে এর আরও খবর
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সর্বশেষ সংবাদ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১৩ সদস্যের কমিটি
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের পাশে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top