logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৪:৪৫

স্টাফ রিপোর্টার : ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর বাস্তবায়নে ও ইউনাইটেড ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ) এর অর্থায়নে সিলেট নগরীর ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভা গতকাল রোববার সকাল ১১টায় নগরীর বর্ণমালা পয়েন্টে অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর উপ-পরিচালক (উপসচিব) সুবর্না সরকারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য প্রদান করেন এফআইভিডির লার্নিং এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধূরী।
প্রকল্পের কোয়ালিটি এসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরীর সঞ্চালনায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার।

উদ্বোধনী বক্তব্যে স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর উপ-পরিচালক (উপসচিব) সুবর্না সরকার সিলেটের নানা দুর্যোগের কথা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সিলেট ক্রমাগত দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এটি প্রবল ভূমিকম্প প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা। এছাড়া, সিলেটে বন্যা, ভূমি ধ্বসের মতো ঘটনাও ঘটে।

তিনি বলেন, ভূমিকম্প কখনও আগাম পূর্বাভাস দিয়ে আসে না, ভূমিকম্পে বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কারণ তাদের শারীরিক ও মানসিক দুর্বলতা বেশি; শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে, আর বয়স্কদের চলাফেরায সমস্যা থাকায় উদ্ধার কঠিন হয়, তাই তাদের জন্য আলাদা প্রস্ততি ও সহায়তার প্রয়োজন হয়, কিন্তু আপনি প্রস্তুত থাকলে ক্ষতি কমানো সম্ভব। তাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।

তিনি এসব এলাকায় বন্যার কারণগুলো তুলে ধরে সরকারী খালগুলো খননের কাজ শুরু হয়েছে উল্লেখ করে বলেন, যেহেতু প্রকল্পটি ইয়ূথদেরকে নিয়ে করা হচ্ছে সেহেতু তাদেরকে আরও বেশী সচেতনতা বাড়ানো ও নেতৃত্ব তৈরী করা গেলে কমিউনিটির অনেক সমস্যা তারা নিরসন করতে পারবে।

প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত অর্জিত কাজ এবং কার্যক্রমে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি এলাকার সমস্যা চিহ্নিতকরণে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতা কামনা করেন।

মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা তাদের এলাকার রাস্তা-ঘাট, নিরাপদ পানি, বিল্ডিং কোড, শিশুখাদ্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

কমিটির সদস্য সচিব পিন্টু আহমেদ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ওয়ার্ডের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ময়নুল হক চৌধুরী, ফাহিম আহমদ, বাবলি বেগম, অনিতা তালুকদার, অসীত কুমার দাস তালুকদার, ফাতেমা জান্নাত জেবা, কামরুজ্জামান দিপু, নাজমুল ইসলাম, অপু চন্দ, সালমান আহমদ রুহান, বজলুর হক, আবু তাহের লাল, আব্দুল্লাহ এ মাসুম, ফাতেহা আক্তার মৌসুমী সদস্য ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইমরান হোসাইন, শাবিপ্রবির সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় মিয়া, বর্ণমালা সিটি একাডেমীর প্রধান শিক্ষক বরুন কুমার তালুকদার, এফআইভিডিবি’র আব্দুল আহাদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লেকসিটি আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম আহমদ ও গীতা পাঠ করেন কৃষ্ণ চক্রবর্তী।

সিলেট এর আরও খবর
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সর্বশেষ সংবাদ
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top