logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৩:০৯:৩৩

বিনোদন ডেস্ক : রুপালি পর্দায় রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন জুটি এর আগে বহুবার জনপ্রিয়তা পেয়েছে। ‘বাচনা অ্যায় হাসিনো’ থেকে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’—প্রতিটি সিনেমাই তাদের স্বাভাবিক অভিনয় ও বোঝাপড়া দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। আর এটি সম্ভব হয়েছে, ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় পেছনে ফেলে পেশাদারত্ব বজায় রেখেই তারা কাজ করে যাওয়ার কারণে।

কিন্তু রণবীর কাপুর তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চিত। আর দীপিকা পাড়ুকোনের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করে এখন সংসারী হয়েছেন অভিনেতা।

সম্প্রতি এক বলিউড কনটেন্ট ক্রিয়েটর রণবীর–দীপিকা জুটিকে আবারও বড়পর্দায় দেখার অনুরোধ জানিয়ে একটি রিল বানিয়ে সামাজিক মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই রিলটিতে দীপিকা পাড়ুকোন লাইক দেওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। এতে অনেকেরই ধারণা— অভিনেত্রী দীপিকাও হয়তো এমন প্রস্তাব পছন্দ করেছেন।

এদিকে আগামী ১৪ ডিসেম্বর অভিনেতা রাজ কাপুরের জন্মদিনে আরকে ফিল্মস নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলেও বলিপাড়ায় গুঞ্জন। তবে পুরো প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে। সিনেমাটি বড় বাজেটেই নির্মিত হতে পারে। আন্তর্জাতিক লোকেশনে শুটিংয়ের পরিকল্পনাও চলছে।

রণবীর কাপুর তার দাদু রাজ কাপুরের প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান আরকে ফিল্মসকে নতুনভাবে পথচলা শুরু করতে চান। বলিপাড়ায় গুঞ্জন— ব্যানারের প্রথম সিনেমাতেই তিনি জুটি বাঁধতে পারেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে। ১৯৫৬ সালের জনপ্রিয় সিনেমা ‘ছোরি ছোরি’র বর্তমান ডিজিটাল যুগেই রিমেক হতে পারে সেই নতুন প্রকল্প। সেই মোতাবেক গত অক্টোবরে রণবীরের আরকে ফিল্মসকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনার খবর সামনে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার সেই পরিকল্পনা আরও এগিয়েছে। রণবীর কাপুর চান— নতুন সিনেমায় রাজ কাপুরের কাজের ছাপ আধুনিক উপস্থাপনায় ফিরে আসুক। প্রকল্পটি ঘিরে তার টিমেও নাকি উৎসাহ দেখা যাচ্ছে।

সেই পরিকল্পনা মোতাবেক সিনেমার পরিচালনার দায়িত্ব দিতে পারেন অয়ন মুখার্জিকে। তিনি কয়েক মাস ধরে চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। অয়ন প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন এবং তাড়াহুড়ো করতে চাইছেন না বলেও জানা গেছে।

বিনোদন এর আরও খবর
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

ভাইরাল পোস্টে স্বামীকে নিয়ে যা লিখেছিলেন দীপ্তি চৌধুরী

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
শ্রীমঙ্গলে পুশইন ঠেকাতে সভা, বিজিবি টহল জোরদার
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
গ্রেনেড হামলা ও হত্যাচেষ্টার মামলায় খালাস পেলেন আরিফ-বাবর-গউছ
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top