logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ
  3. বিএনপি’র প্রার্থী ঘোষণা
    সুনামগঞ্জ -১ এ-আনিসুল, সুনামগঞ্জ -৩ এ কয়ছর,সুনামগঞ্জ -৫  মিলন

বিএনপি’র প্রার্থী ঘোষণা
সুনামগঞ্জ -১ এ-আনিসুল, সুনামগঞ্জ -৩ এ কয়ছর,সুনামগঞ্জ -৫  মিলন


প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ১০:৪৮:১৪

সুনামগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে বলে জানান তিনি।

এরমধ্যে সুনামগঞ্জ-১ আসনে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নাম ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক জিকে গউস বলেন, প্রাথমিক পর্যায়ে দল ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। যেহেতু বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। সেকারনে কিছু আসন শরীকদের ছাড় দেয়া হবে। বাকি আসনগুলোর সিদ্ধান্ত শীঘ্রই জানানো হতে পারে বলে জানান তিনি।

সুনামগঞ্জের প্রার্থীর ব্যাপারে গউস বলেন, সুনামগঞ্জ ১,৩,৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। ২ ও ৪ এর সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। জোটে ছাড়া দেয়া হবে কিনা এটি জানতে আরও কিছু অপেক্ষা করতে হবে বলে জানান তিনি।

এদিকে মনোনয়ন ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রার্থীরা। দলের বিজয় নিশ্চিত করতে এক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার জানিয়েছেন প্রার্থীরা।

সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হক বলেন, আমাকে মনোনয়ন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা মনোনয়ন চেয়েছিলেন সকলই  রাজপথের সহযোদ্ধা। সবার সহযোগীতা চাই। ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় নিশ্চিত করতে সকলকে আহ্বান করেন তিনি।

সুনামগঞ্জ -৩ আসনের বিএনপির মনোনীত পার্থী কয়ছর এম আহমদ বলেন, আগামী জাতীয় নির্বাচন বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। দল যে দায়িত্ব আমাকে দিয়েছেন তাঁর জন্য চির কৃতজ্ঞ। এরজন্য দলের প্রধান তারেক রহমান ও মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই। আমি আমার নির্বাচনী আসনের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীর  সহযোগীতা কামনা করছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে বিএনপির জয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

সুনামগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমি মনোনয়ন পেয়েছি এটি আমার গুরু দায়িত্ব। আমার এই মনোনয়নকে মূল্যায়ন দিয়ে ঐক্যবদ্ধভাবে ধানেরশীষ বিজয়ী করা আমাদের সকলের দায়িত্ব।  মনোনয়ন দেয়ায় দলের হাইকমান্ডের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এদিকে প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, হাফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ এর আরও খবর
নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

নির্বাচন বানচালে সীমান্তের ওপারে ষড়যন্ত্র হচ্ছে: আদিলুর রহমান

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ২৪ বিস্ফোরক দ্রব্য উদ্ধার

টাঙ্গুয়ার হাওরগামী বাস খাদে, মা-মেয়ে নিহত

টাঙ্গুয়ার হাওরগামী বাস খাদে, মা-মেয়ে নিহত

সর্বশেষ সংবাদ
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
<span style='color:#ff0000;font-size:16px;'>বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা</span> <br> প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
এক ধাপ অবনতি, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
পবিত্র শবেবরাত আজ
পবিত্র শবেবরাত আজ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top