logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ভোলাগঞ্জে ফিরিয়ে আনা হয়েছে ঢাকায় জব্দ ৮০ হাজার ঘনফুট পাথর

ভোলাগঞ্জে ফিরিয়ে আনা হয়েছে ঢাকায় জব্দ ৮০ হাজার ঘনফুট পাথর

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১০:০৮:৩৪

সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া পাথর জব্দ করে যৌথ বাহিনী। আজ বুধবার দুপুরে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট করে ঢাকায় নিয়ে যাওয়া ৮০ হাজার ঘনফুট পাথর ফিরিয়ে আনা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে প্রায় ৮০ হাজার ঘনফুট পাথর কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ফিরিয়ে আনা হয়েছে। সাদাপাথর থেকে পাথর লুটপাটের ঘটনা আলোচনায় আসার পর এই প্রথম সিলেটের বাইরে জব্দ করা পাথর ফিরিয়ে আনা হলো।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মো. পারভেজ। এর আগে ১৪ আগস্ট ঢাকার ডেমরার সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে বিপুল পরিমাণ পাথর উদ্ধারের তথ্য দিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাথরগুলো সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট করা হয়েছিল বলে সে সময় জানানো হয়েছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত সাদাপাথর পর্যটনকেন্দ্রে প্রায় দুই লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে।

এদিকে বুধবার যৌথ বাহিনী ও টাস্কফোর্স পাথর উদ্ধারে অষ্টম দিনের মতো অভিযান পরিচালনা করেছে। এদিন বিকেল পাঁচটা পর্যন্ত এক লাখ সাত হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, সিলেট সদর উপজেলার ধূপাগুল এলাকায় সিলেট জেলা প্রশাসনের সহকারী ক‌মিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বে প‌রিচা‌লিত অভিযানে এক লাখ পাঁচ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। পাথরগুলো কলাপাতা ও বালু দিয়ে ঢাকা ছিল।

তমা‌লিকা পাল বলেন, উদ্ধার করা পাথরগুলো স্থানীয় ইউপি সদস‌্য এবং সিলেটের বিমানবন্দর থানা–পু‌লিশের জিম্মায় দেওয়া হয়েছে। পরে সেগুলো সাদাপাথর পর্যটনকেন্দ্রে নেওয়া হবে।

গোয়াইনঘাটের জুমপার এলাকা থেকে বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় দুই হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।

রতন কুমার বলেন, উদ্ধার হওয়া পাথরগুলো জাফলং জিরো পয়েন্ট এলাকায় প্রতিস্থাপন করা হয়েছে। এ ছাড়া সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম‌্যা‌জিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী জানিয়েছেন, তি‌নি বুধবার সাদাপাথরে উদ্ধার করা পাথর প্রতিস্থাপনের কাজ করেছেন।

সিলেট এর আরও খবর
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে টাউন সাব-পোস্ট অফিস কার্যক্রম পুনরায় শুরু

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট

সিলেটে ফ্ল্যাটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ, পাশে ছিল চিরকুট

সর্বশেষ সংবাদ
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top