logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. চাঁপাইনবাবগঞ্জে ৬ ভারতীয় নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জে ৬ ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৯:৫২:৪৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের আলীনগর থেকে ছয়জন ভারতীয় নাগরিককে আটক করেছে থানা-পুলিশ। বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম।

আটককৃতরা সবাই ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এবং তাদের কাছে ভারতীয় পরিচয়পত্র পাওয়া গেছে।

আটককৃত ছয় ভারতীয় নাগরিক হলেন—ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার বাসিন্দা মো. মন্নু শেখের ছেলে মো. দানেশ (২৮), মো. ভোদু শেখের মেয়ে সোনালী বেগম (২৬), সেরাজুল শেখের মেয়ে সুইটি বিবি (৩৩), আজিজুল দেওয়ানের ছেলে কুরবান দেওয়ান (১৬), ইমাম দেওয়ান (৬) এবং মো. দানেশের ছেলে মো. সাব্বির (৮)।

পুলিশ সূত্র থেকে জানা যায়, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়ে গত ২৬ জুন নারী ও শিশুসহ এই ছয়জনকে ‘বাংলাদেশি’ হিসেবে দেখিয়ে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। এরপর তারা প্রায় দুই মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় অবৈধভাবে বসবাস করছিলেন। আজ গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে তাদের আটক করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়েছে। এ ছাড়া তারা মনে করেছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে তারা আবার ভারতে প্রবেশ করতে পারবেন। কিন্তু সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারির কারণে তারা সীমান্ত অতিক্রম করতে পারেননি। তার আগেই তাদের আটক করতে সক্ষম হই আমরা। তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top