logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মার্কিন ব্যাংকিং লেনদেনে নিষেধাজ্ঞা
    আলাস্কায় জ্বালানি নিতে ‘নগদ অর্থে’ ৩ কোটি টাকা দিতে হয়েছিল পুতিনকে

মার্কিন ব্যাংকিং লেনদেনে নিষেধাজ্ঞা
আলাস্কায় জ্বালানি নিতে ‘নগদ অর্থে’ ৩ কোটি টাকা দিতে হয়েছিল পুতিনকে

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৯:০২:৫১

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরার পথে আলাস্কায় তিনটি বিমানে জ্বালানি ভরাতে প্রায় ২ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩ কোটি টাকা) নগদ পরিশোধ করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।

গত ১৫ আগস্ট আলাস্কায় পৌঁছান পুতিন, যেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। রেড কার্পেট অভ্যর্থনা পেলেও মার্কিন ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে না পারায় রুশ প্রতিনিধি দলকে নগদ অর্থেই জ্বালানির বিল মেটাতে হয়।

রুবিও এনবিসিকে বলেন, ‌‘যখন রুশ বিমান আলাস্কায় নামে, তারা সেখানে জ্বালানি ভরতে আসে। কিন্তু তারা আমাদের ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে পারে না, তাই নগদ অর্থ দিয়ে বিল পরিশোধ করতে হয়েছে’।

রুবিও আরও জানান, রাশিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এর প্রভাব প্রতিদিনই মস্কোকে ভোগ করতে হচ্ছে। তবে এসব পদক্ষেপ এখনো ইউক্রেন যুদ্ধ থামাতে সক্ষম হয়নি।

তার ভাষায়, ‘প্রতিটি নিষেধাজ্ঞা বহাল আছে, কিন্তু এগুলো যুদ্ধের গতিপথ বদলাতে পারেনি। এর মানে এই নয় যে নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয়; বরং এগুলো কার্যকর হতে মাস কিংবা বছর লেগে যায়।’

আলাস্কায় প্রায় পাঁচ ঘণ্টা অবস্থানের পর পুতিনের দল একটি যৌথ সংবাদ সম্মেলনের পর দেশ ত্যাগ করে। যদিও ট্রাম্প বৈঠকে কোনো চুক্তি হয়নি বলে নিশ্চিত করেছেন, গণমাধ্যমের খবরে বলা হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে একটি প্রস্তাব আলোচনায় ছিল। এমনকি ট্রাম্প ইউক্রেনকে সেটি বিবেচনার আহ্বান জানাচ্ছেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

প্রায় তিন ঘণ্টার বৈঠকে কিছু অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেলেও ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কোনো বাস্তব পদক্ষেপে পৌঁছানো যায়নি। বৈঠকের আগে ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির আশার কথা বলেছিলেন।

এদিকে সোমবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় কয়েকজন নেতার সঙ্গে কিয়েভের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেন। জেলেনস্কি জানান, তিনি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার যেকোনো প্রস্তাব তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top