logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. তামাবিল ইমিগ্রেশন দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

তামাবিল ইমিগ্রেশন দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৫, ৭:০৩:৩০

গোয়াইনঘাট প্রতিনিধি :  ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের পর বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছেন ৫ নারীসহ ২২ বাংলাদেশি নাগরিক।

শুক্রবার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি’র উপস্থিতিতে ওই ২২ বাংলাদেশিকে ফেরত পাঠায় ভারত।

বিষয়টি নিশ্চিত করেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. শামীম মিয়া।

তামাবিল ইমিগ্রেশ পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরা ২২ বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ভারতের মেঘালয় রাজ্যের ওয়েস্ট গারো হিলস জেলার তুরা কারাগারে ২২ জন বাংলাদেশী নাগরিকের কারাভোগ শেষ হওয়ায় বাংলাদেশী কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফ’র উপস্থিতিতে তাদেরকে বাংলাদেশ ইমিগ্রেশনের নিকট হস্তান্তর করে। দীর্ঘ কয়েক মাস জেল খেটে তাঁরা শুক্রবার তামাবিল দিয়ে দেশে ফেরত আসেন।

তাঁরা হলেন- নেত্রকোনার পিজুস তালুকদার (৬০), শুভেন্দু সরকার তালুকদার (২৬), রনি তালুকদার (২৭), মিতু তালুকদার (১৫), পান্না তালুকদার (১৯), সরস্বতী মহানায়ক, স্বপ্ন মহানায়ক (৮), সেজুতি মহানায়ক ঝিনুক (১১), নারায়ন মহানায়ক, প্রনয় সাহা (৪৬), উদয় দাস (২৫), রাজশাহীর গোদাবাড়ি থানার মো. কাউসার আলী(১৭), মো. নুর আমিন (১৫), সিলেটের গোয়াইনঘাট থানার মারজান হোসাইন (১৭), কোম্পানীগঞ্জ থানার মো. ইসলাম উদ্দিন (২৫), বিয়ানীবাজার থানার ইকরামুর রহমান সায়েম (১৬), সিলেট এয়ারপোর্ট থানার মোবারক হোসাইন (১৭), সুনামগঞ্জের মধ্যনগর থানার পপি রানী (১৬), ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাহরিয়া আহমেদ শাওন (১৫), বগুড়ার সারিয়াকান্দি থানার মো. হাসান আলী (৩০), যশোরের সদর থানার কাশফিয়াতুন নূর (১৭), জামালপুরের সরিষাবাড়ি থানার মো. শামীম (৩৫)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই শামিম মিয়া জানান, দুই দেশের ইমিগ্রেশন পুলিশ এবং বিএসএফ ও বিজিবির মাধ্যমে ২২ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোর পর আইনীপ্রক্রিয়া শেষে তাদেরকে আত্মীয়-স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

সিলেট এর আরও খবর
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা

সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

সর্বশেষ সংবাদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
তারেক রহমানের বক্তব্য উদ্বেগজনক, বললেন আসিফ মাহমুদ
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
মাদরাসা পুড়ে ছাই, প্রাণে বাঁচলেন ছাত্র-শিক্ষকসহ ৩৭ জন
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাঠে থাকুন, মানুষের পাশে দাঁড়ান: নেতাকর্মীদের তারেক রহমান
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
জাতীয় সংসদ নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
আজ থেকে ২০ দিন চলবে নির্বাচনি প্রচারণা, যা যা করতে পারবেন না প্রার্থীরা
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা</span> <br> সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
তারেক রহমানের প্রথম নির্বাচনি জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
ভোটের প্রচারে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top