logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. সিলেটে জামায়াতের পর ১৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল খেলাফত

সিলেটে জামায়াতের পর ১৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল খেলাফত

প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ১:৩১:৪৩

আগামী নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের ১৯টি আসনে সর্বপ্রথম দলীয় প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। এর ঠিক পাঁচ মাস পর ১৯ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল খেলাফত মজলিস। তারা সবাই দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন।

শুক্রবার বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের প্রতিষ্ঠাতা মহাসচিব ও বর্তমান উপদেষ্টা ভাষাসৈনিক অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান।

ঘোষিত তালিকা অনুযায়ী সিলেট-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে দলটির কেন্দ্রীয় ওলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলা খেলাফতের উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট- ৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফতের সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন কাতার শাখা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নুরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ূম জাকি, হবিগঞ্জ-২ আসনে আমিরে মজলিস মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে হবিগঞ্জ জেলা খেলাফতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ-৪ আসনে দলীয় মহাসচিব ড. আহমদ আবদুল কাদের খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।

সুনামগঞ্জ-১ আসনে খেলাফতের প্রার্থী সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে সুনামগঞ্জ জেলা খেলাফতের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবদুল কাদির খেলাফতের প্রার্থী হিসেবে দেয়াল ঘড়ি প্রতীকে লড়বেন।

প্রার্থীদের নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডা. এএ তাওসীফসহ কেন্দ্রীয় এবং সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের শীর্ষস্থানীয় নেতারা।

সিলেট এর আরও খবর
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সর্বশেষ সংবাদ
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top