logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিলেটে মির্জা ফখরুল
    নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে

সিলেটে মির্জা ফখরুল
নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে

প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ৯:০৪:৩৯

জাতীয় নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন যত দেরি হবে, দেশ তত পিছিয়ে যাবে। বিচারব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য, আইনশৃঙ্খলা—সবকিছু ভেঙে পড়বে। তাই এখনই প্রয়োজন একটি জনগণের সরকার।

সোমবার (৭ জুলাই) সিলেট নগরের পাঠানটুলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে সিলেট বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দেশকে সঠিক পথে নিতে হলে নির্বাচন দরকার। তবে সেটা হতে হবে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত, নেতা-কর্মীদেরও প্রস্তুত থাকতে হবে। মানুষের কাছে যান, তাদের বোঝান—বিএনপি ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, তারেক রহমান ও ড. ইউনূস লন্ডনে বসে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের সময় ঠিক করেছেন—এ উদ্যোগকে আমরা ইতিবাচকভাবে দেখি। আশাবাদী, এই সময়ের মধ্যেই দেশে গণতন্ত্র ফিরবে।

বক্তব্যের শুরুতে ফখরুল বলেন, সিলেট আমাদের জন্য আধ্যাত্মিক শক্তির জায়গা। এখানকার মাটিতে শতাব্দী ধরে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠা করেছেন শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)। সেই পথেই আমরা এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, বিএনপি সেই দল, যারা স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। সেই লক্ষ্যেই ৩১ দফা দিয়েছে বিএনপি। শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়াই এখন আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন— হাবিবুর রহমান হাবিব, তাহসিনা রুশদীর লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, ডা. সাখাওয়াত হোসেন জীবন, ব্যারিস্টার এম এ সালাম, নিপুন রায় চৌধুরীসহ আরও অনেকে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

দেশের ঈদের আমেজ লন্ডনে

দেশের ঈদের আমেজ লন্ডনে

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top