logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. উড়ছে না ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি, ভারতে আটকা ১৯ দিন

উড়ছে না ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি, ভারতে আটকা ১৯ দিন

প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২৫, ৯:৩০:৫৭

আন্তর্জাতিক ডেস্ক : কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের ১৯ দিন পরও ব্রিটিশ রয়্যাল নেভির অত্যাধুনিক এফ-৩৫বি স্টেলথ যুদ্ধবিমানটি মাটিতে পড়ে আছে। বারবার চেষ্টা করেও মেরামত সম্ভব না হওয়ায় যুক্তরাজ্য এখন বিমানটিকে একটি সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে করে সরিয়ে নেওয়ার কথা ভাবছে। যা এই ধরনের একটি যুদ্ধবিমানের জন্য খুবই বিরল ঘটনা। খবর এনডিটিভির।

লকহিড মার্টিন নির্মিত পঞ্চম প্রজন্মের এফ-৩৫বি স্বল্প দূরত্বে উড্ডয়ন ও উল্লম্ব অবতরণের জন্য পরিচিত। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েনকৃত প্রিন্স অব ওয়েলস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া শেষ করে তার ঘাঁটিতে ফেরার সময় কেরালার বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

ব্রিটিশ হাই কমিশন গত সপ্তাহে এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি নিরাপদে এয়ারক্রাফট ক্যারিয়ারে ফিরতে পারেনি। যার ফলে গত ১৫ জুন তিরুবনন্তপুরমে বিমানটি অবতরণ করান পাইলট। তবে অবতরণের পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যার কারণে এটি এখন উড়তে অক্ষম।

সূত্র নিশ্চিত করেছে, প্রাথমিক মূল্যায়ন করা হলেও বিমানটির সমস্যা সমাধানের পরবর্তী প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর যুক্তরাজ্য থেকে বিশেষ প্রকৌশলীদের একটি দল উন্নত মেরামত সরঞ্জাম নিয়ে ভারতে আসে।

সূত্র মতে, বিমানবন্দর কর্মকর্তারা ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) সঙ্গে সমন্বয় করে বিমানটিকে এয়ারফিল্ডে একটি রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) হ্যাঙ্গারে সরানোর প্রস্তুতি নিচ্ছেন। হাইকমিশন বলছে, বিমানটি মেরামতের সময়সীমা সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।

ভারতীয় বিমান বাহিনীর সূত্রগুলো নিশ্চিত করেছে, বিমানটি অবতরণের পরের দিন রয়্যাল নেভির একটি এডব্লিউ-১০১ মেরলিন হেলিকপ্টার পাইলটকে এইচএমএস প্রিন্স অফ ওয়েলসে ফিরিয়ে নিয়ে যায়। তবে যুদ্ধবিমানটি তখন থেকে একটানা ভারতীয় কর্তৃপক্ষের পাহারায় রয়েছে। রয়্যাল নেভির অনুরোধে লজিস্টিক সহায়তা প্রদান করা হয়েছে।

তবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল এ যুদ্ধবিমানটি কখন আবার আকাশে উড়তে পারবে, তা এখনও অনিশ্চিত।

আন্তর্জাতিক এর আরও খবর
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত

লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের

লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের

নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

নিজের ছবিসহ ২৫০ ডলারের নতুন নোট চালু করতে চান ট্রাম্প

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি

সর্বশেষ সংবাদ
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
পর্তুগালের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর আইসিইউতে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
বৃহত্তর সিলেটে “মহসীন ফাউন্ডেশন”র ২০২৬ বৃত্তি বিতরণ সম্পন্ন
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
থানায় গিয়ে রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেয়েছেন মাহাদী
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
দেশে ফের ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়
ব্যারিস্টার খোকন ও বিদ্যুৎমন্ত্রীর যে কথায় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top