logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. খেলা
3. জিম্বাবুয়ের বিপক্ষে কীভাবে খেলতে হয়, বাংলাদেশকে দেখাচ্ছে ইংল্যান্ড

জিম্বাবুয়ের বিপক্ষে কীভাবে খেলতে হয়, বাংলাদেশকে দেখাচ্ছে ইংল্যান্ড

প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ২:২৯:৫২

স্পোর্টস ডেস্ক : পরিচিত মাঠ, পরিচিত কন্ডিশনে প্রতিপক্ষ হচ্ছে ধারে-ভারে পিছিয়ে থাকা জিম্বাবুয়ে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ খেলেছে গেল মাসে, চলতি মাসে ইংল্যান্ডও একই পরিস্থিতিতে পড়ল। তবে দুই দলের পারফর্ম্যান্সে ফারাকটা বিস্তর। বাংলাদেশ যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে খাবি খেয়েছে, ইংল্যান্ড সেখানে রীতিমতো রেকর্ডই গড়ে বসেছে। তাতে যেন ইংলিশরা দেখিয়েও দিয়েছে বাংলাদেশকে, ‘দেখো, জিম্বাবুয়ের বিপক্ষে এভাবেই খেলতে হয়’!

ট্রেন্টব্রিজে ইংল্যান্ড-জিম্বাবুয়ে একমাত্র টেস্টটা আসলে ৪ দিনের ম্যাচ। প্রতি দিন খেলা হবে ৯৮ ওভার করে। তবে গতকাল মন্থর ওভার রেটের কারণে জিম্বাবুয়ে করতে পারল মোটে ৮৮ ওভার। তাতেই ৩ উইকেট খুইয়ে ৪৯৮ রান তুলে বসেছে ইংলিশরা। যদি পুরো ওভার খেলা হতো, তাহলে হয়তো ৬০০’র কাছাকাছিও পৌঁছে যেতে পারত দলটা!

তবে যা হয়েছে, তাও কম কীসে! ইংল্যান্ডে টেস্টের প্রথম দিনে এর চেয়ে বেশি রানের নজির আর নেই। গতকাল এই রেকর্ডটা গড়ে ফেলেছে দলটা।

প্রথমদিনে ইংলিশদের মূল পারফরমার ছিলেন ওলি পোপ। বৃহস্পতিবার বৃহস্পতি তুঙ্গে ছিল তার। পোপ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৬৯ রানে।

রুট ৩৪ রান করে আউট হন, তবে টেস্টে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তবে ১৩ হাজারি ক্লাবে ঢুকতে সবচেয়ে মন্থরগতি ছিল তারই। এই মাইলফলক ছুঁতে তিনি খেলেছেন ২৭৯টি ইনিংস। এর আগে ২৭৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন রাহুল দ্রাবিড়। তবে দ্রুততম ব্যাটারের সঙ্গে রুটের পার্থক্যটা সামান্যই। ১৩ হাজার রান করতে ২৬৬ ইনিংস খেলতে হয়েছিল ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে।

এদিকে স্বাগতিকদের প্রথম ইনিংসের তিনটি বড় স্তম্ভ তিন সেঞ্চুরি। পোপ ছাড়াও দুই ওপেনার জ্যাক ক্রলি (১২৪) ও বেন ডাকেটও (১৪০) তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ২৩১ রান।

সে ভিতের ওপর দাঁড়িয়ে এখন জিম্বাবুয়ের ওপর ছড়ি ঘোরাচ্ছেন পোপ। তার সঙ্গে আছেন হ্যারি ব্রুক। মাঠের বাইরে অপেক্ষায় আছেন অধিনায়ক বেন স্টোকস আর উইকেটরক্ষক জেইমি স্মিথ। ঘরের মাঠে দাপটই দেখাচ্ছে ইংলিশরা, তা বলাই বাহুল্য।

খেলা এর আরও খবর
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

‘বি’ দল পাঠিয়ে পাকিস্তানকে অপমান করেছে অস্ট্রেলিয়া!

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন লঙ্কান ক্রিকেটার

সর্বশেষ সংবাদ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান
২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন
২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top