logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার

প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৫, ৮:১২:১৪

আজ সোমবার বিকেলে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চলের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইটের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়।

সিলেট হাব অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ মে ৪১৮ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট মদীনার উদ্দেশ্যে যাত্রা করবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের সকল হজ যাত্রীদেরকে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানানো হয়। পাশাপাশি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়।

এবার সিলেট থেকে মোট পাঁচটি সরাসরি হজ ফ্লাইট পরিচালিত হবে। এ বছর সিলেটের মোট হজ যাত্রীর সংখ্যা ২ হাজার ৬৭৫ জন। এর মধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট থেকে সরাসরি ২ হাজার ৯০ জন যাত্রী হজে যাবেন, আর বাকি ৫৮৫ জন যাত্রী ঢাকা এয়ারপোর্ট হয়ে যাবেন। ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকায় দুই দেশের ইমিগ্রেশন সম্পন্ন হলেও, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। পরবর্তী ফ্লাইটগুলোর শিডিউল হলো ২৩, ২৫, ২৬ ও ২৯ মে।

এবারের হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সি প্রতি এক হাজার হজযাত্রী কোটা বেঁধে দেওয়ায় কিছুটা সমস্যা দেখা দিলেও তা সমাধান করা হয়েছে। সিলেট অঞ্চলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এজেন্সির সংখ্যা ৩০টি হলেও, এবছর ২১টি এজেন্সি সক্রিয় ছিল। এসব এজেন্সির মাধ্যমে সিলেটের হজযাত্রীদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এবার সিলেটের যেসব এজেন্সি হজ যাত্রী রেজিস্ট্রেশন করেছেন, সেগুলো হলো: আকাবা ট্রেডিং কর্পোরেশন (৭৮ জন), আল মনসুর এয়ার সার্ভিস (১০২ জন), যাত্রীক ট্রাভেলস (৭ জন), সিপার এয়ার সার্ভিস (১০০ জন), সিটি ওভারসীজ (১৫৯ জন), এলাইট ট্রাভেলস (২৩৫ জন), আলফা ট্রাভেলস ইন্টারন্যাশনাল (৩১ জন), লতিফ ট্রাভেলস প্রাঃ লিঃ (৫৪৫ জন), শিপলু ওভারসীজ (২১ জন), খাজা এয়ার লাইনার (১৬৭ জন), ট্রাভেলন এয়ার সার্ভিসেস (১০৭ জন), আল ইহসান ট্রাভেলস (১৫৬ জন), আবাবিল এয়ার সার্ভিস (৫০ জন), আল শরীফাইন ট্রাভেলস এন্ড ট্যুরস (১৩৯ জন), ডিসকভারী সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরস (৯ জন), ইব্রা ট্রাভেলস এন্ড ট্যুরস (১৭৫ জন), সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস (২১৫ জন), তাশফিক ট্রাভেলস এন্ড ট্যুরস (৪৬ জন), নিবরাস ইন্টারন্যাশনাল ট্রাভেলস (৭৭ জন), রাব্বানী ওভারসীজ এভিয়েশন (১৭০ জন) এবং সানশাইন ট্রাভেলস (৮৬ জন)।

আগে একটি এজেন্সি সর্বোচ্চ ৩০০ এবং সর্বনিম্ন ১০০ জন হজযাত্রী পাঠাতে পারত। এবার কোটা এক হাজার জন করা হয়েছে এবং আগামী বছর এটি দুই হাজার করা হতে পারে। এ নিয়ে কিছু প্রতিবন্ধকতা থাকলেও তা সমাধানযোগ্য বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে হাব, সিলেট অঞ্চলের চেয়ারম্যান মোঃ আব্দুল হক লিখিত বক্তব্য রাখেন। সেক্রেটারি মু. আব্দুল কাদির এর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাব, সিলেট জোনের সাবেক চেয়ারম্যান খন্দকার সিপার আহমদ, মোতাহার হোসেন বাবুল, আতাউর রহমান, জহিরুল কবির চৌধুরী শিরু, হাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য খন্দকার ইসরার আহমদ রকি, নাজিব বিন মনসুর, সিলেট জোনের সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।

সংবাদ সম্মেলনে সিলেটের সাংবাদিকদের সহযোগিতা কামনা করে হজযাত্রীদের নিরাপদ ও সফল হজ্জ পালনের জন্য দোয়া করা হয়।

সিলেট এর আরও খবর
গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

সিলেটে বিপুল ভারতীয় পণ্যসহ আটক ৮

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

পরিস্থিতি খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top