logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. লালগালিচা দেখে ক্ষুব্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা

লালগালিচা দেখে ক্ষুব্ধ স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৫, ৫:৫৮:২৬

একদিনের সফরে সিলেট ও সুনামগঞ্জ গেছেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে নেমেই চলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শনে। সেখানে গাড়ি থেকে নেমেই উপদেষ্টার সম্মানে লালগালিচা ও সাজসজ্জা দেখে ক্ষিপ্ত হন তিনি। এ সময় সব তুলে ফেলার নির্দেশ দেন উপদেষ্টা।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, শতবার বলার পরও এসব তোষামোদি বন্ধ হচ্ছে না। এসব করতে গিয়ে আসল কাজ ঠিকমতো হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় নিয়মানুযায়ী সালামি দেওয়ার রীতি থাকলেও তিনি তা নেননি। পরে থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের খোঁজখবর নেন। পুলিশ সদস্যদের থাকার জায়গা ও খাবারের খোঁজখবর নেন উপদেষ্টা। প্রায় ৩০ মিনিট পর বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, সারা দেশে ঘুরে যা দেখছি তাতে পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, থাকার জায়গা নেই, গাড়ি নেই, খাবারেরও ঘাটতি আছে। শুধু তাদের কাছে সেবা চাইলেই হবে না, তাদের মৌলিক চাহিদা পূরণেও সোচ্চার হতে হবে। আন্দোলনের পর থেকে পুলিশের অনেক গাড়ি, থানা পুড়েছে। একটি নতুন গাড়িও কিনতে পারিনি, অর্থ বরাদ্দ হয়েছে ধীরে ধীরে সেগুলোর ব্যবস্থা হবে।

তিনি বলেন, সাংবাদিকদেরও এসব সীমাবদ্ধতার বিষয়ে লিখতে হবে। পুলিশের থাকা ও খাবারের উন্নতি দ্রুত করা প্রয়োজন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলকে চিঠি দেওয়ার পর কোনো অগ্রগতি আছে কিনা- এমন প্রশ্নের বিষয়ে উপদেষ্টা বলেন, নতুন কোনো অগ্রগতি নেই।

সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আরও হবে।

তবে বিভিন্ন স্থানে আসামি ছিনতাই ও মবজাস্টিস ইস্যুতে এক প্রশ্নে তিনি বলেন, ঘটনা ঘটছে তা অস্বীকার করার সুযোগ নেই। তবে যেখানেই আসামি ছিনতাই হচ্ছে পরে আবার তাকে গ্রেফতার করা হচ্ছে। যদিও নানা সংকট থাকায় অ্যাকশন নিতে দেরি হয়; তবে কেউ পার পাবে না।

মবজাস্টিস এখনো পুলিশ ভয় পায় বলেই কি ঠেকানো যাচ্ছে না? এমন প্রশ্নে তিনি বলেন, পুলিশ ভয় পায় না। আইন কেউ নিজের হাতে তুলে নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এমন অপকর্ম করে কেউ আর ছাড় পাবেন না।

এ সময় সাম্প্রতিক হামলা ও লুটের ঘটনা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আপনারা দেখেছেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা জড়িত ছিল; তাদের খুঁজে বের করে গ্রেফতার করা হচ্ছে। সেখানে কে কার লোক; সেটা দেখা হচ্ছে না।

গত ৫ আগস্ট থেকে পুলিশের যে পরিমাণ অস্ত্র লুট হয়েছে তার কি পরিমাণ এখন পর্যন্ত উদ্ধার হয়েছে? এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রত্যাশা অনুযায়ী অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি, যেটা হয়নি সেটা বলা যাবে না। তবে চেষ্টা চলছে।

লুট হওয়া অস্ত্র নিরাপত্তার জন্য ঝুঁকি কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ঝুঁকি তো অবশ্যই আছে। অস্ত্র বাইরে থাকবে ঝুঁকি থাকবে না, তা তো হয় না। তবে অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল করিম।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top